মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রহের অবস্থান বদলালেই কি বদলে যায় ভাগ্যের হিসাব? জ্যোতিষশাস্ত্রে কিন্তু গ্রহের রাশি পরিবর্তনকে ঘিরে এমনই নানা ব্যাখ্যা রয়েছে। কোনও গ্রহ নিজের দুর্বল রাশিতে অবস্থান করলে তাকে বলা হয় নীচস্থ। তবে সেখানেই যদি অন্য কোনও শক্তিশালী গ্রহের প্রভাব এসে পড়ে, বদলে যেতে পারে সেই অবস্থার হিসেব-নিকেশ। প্রচলিত ধারণা অনুযায়ী, তখনই তৈরি হতে পারে নীচভঙ্গ রাজযোগ। আর এই বিশেষ যোগই কখনও কখনও জীবনে এনে দিতে পারে অর্থ, কর্মক্ষেত্র কিংবা সাফল্যের নতুন সম্ভাবনা। এবার মঙ্গল ও বৃহস্পতির অবস্থান ঘিরে তৈরি হওয়া এমনই এক যোগ নিয়ে শুরু হয়েছে চর্চা। জ্যোতিষীদের মতে, এর প্রভাব পড়তে পারে কয়েকটি রাশির জাতকের জীবনে।

কী এই নীচভঙ্গ রাজযোগ?

বৈদিক জ্যোতিষে কোনও গ্রহ তার নীচ রাশিতে অবস্থান করলেও বিশেষ কোনও গ্রহের শক্তিশালী অবস্থান বা নির্দিষ্ট গ্রহ-সম্বন্ধে সেই দুর্বলতা অনেকটা প্রশমিত হলে তাকে নীচভঙ্গ বলা হয়। কর্কট রাশিতে মঙ্গলকে নীচস্থ এবং বৃহস্পতিকে উচ্চস্থ মনে করা হয়। ফলে এই দুই গ্রহের যুতিকে ঘিরেই নীচভঙ্গ রাজযোগের কথা বলা হচ্ছে। মঙ্গল ও বৃহস্পতির এই যুতির ফলে কোন কোন রাশির ভাগ্যে বদলের ইঙ্গিত? এক নজরে দেখে নেওয়া যাক।

বৃষ

এই সময় কর্মক্ষেত্র ও ব্যবসার কাজে সক্রিয়তা বাড়তে পারে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ তৈরি হতে পারে। অংশীদারি ব্যবসায় নতুন কোনও পরিকল্পনা এগিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। চাকরির ক্ষেত্রে দায়িত্ব বা কাজের ধরনে পরিবর্তন আসতে পারে। বিদেশি সংস্থা বা বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগের সম্ভাবনাও রয়েছে।

কন্যা

অর্থের দিক থেকে সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে কন্যা রাশির জাতকদের জন্য। আয়ের নতুন পথ খুলতে পারে। দীর্ঘদিন কোথাও টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। ব্যবসায় নতুন ক্রেতা, বরাত বা কাজের সুযোগ আসতে পারে। পরিচিতি ও যোগাযোগের মাধ্যমেও লাভ হতে পারে।

আরও পড়ুনঃ তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

কুম্ভ 

চাকরি, ব্যবসা এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। অনলাইন ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ সংক্রান্ত কাজ কিংবা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের পেশায় যুক্তদের সামনে নতুন সুযোগ আসতে পারে। প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা নিজেদের পরিশ্রমের ফল পেতে পারেন। ঋণ সংক্রান্ত বিষয়েও স্বস্তির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। পুরনো কোনও বিবাদ বা আইনি সমস্যার ক্ষেত্রেও অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

ধনু

শিক্ষা, গবেষণা এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। গবেষণার সঙ্গে যুক্তদের কাজেও গতি আসতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে গাড়ি চালানোর সময় সতর্ক থাকা এবং তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে