চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

নিজস্ব প্রতিনিধিঃ   নেপালের কাঠমাণ্ডূ  থেকে সাত কিলোমিটার দূরে  লাংটাং ভ্যালি–র আঁকাবাঁকা পথ বেয়ে যখন ক্লান্তভাবে  এগিয়ে যান পথিকেরা, তখন হঠাৎই চোখে পড়ে এক ছোট্ট বেকারি । এই ‘পিসফুল বেকারি’ চালান এক দম্পতি যাঁরা কথা বলতে পারেন না, শুনতেও পান না। তবুও তাঁদের জীবনে নীরবতা কোনো শূন্যতা নয়। বরং সেই নীরবতাই তাঁদের ভালোবাসা আর সংগ্রামের ভাষা হয়ে উঠেছে। সম্প্রতি এই বেকারি প্রসঙ্গে  ট্যাভিশ ফেন- এর একটি ইনস্টাগ্রাম ভিডিও  জনপ্রিয় হয়ে উঠৈছে। তাঁর  ভিডিওতে এই জায়গার খাবার ও আতিথেয়তা নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা লক্ষ্যনীয়‌।

 

প্রতিদিন পাহাড়ি জীবনের কঠোরতার সঙ্গে লড়াই করেও তাঁরা তৈরি করেন উষ্ণতা, যা ছড়িয়ে পড়ে প্রতিটি অতিথির মনে। তাঁদের বানানো সাধারণ খাবারও যেন হয়ে ওঠে অসাধারণ কারণ তাতে মিশে থাকে আন্তরিকতা ।অতিথিরা যখন দরজা ঠেলে ভেতরে ঢোকেন তখন কোনও ‘স্বাগত’ শব্দ শোনা যায় না। কিন্তু যে উজ্জ্বল হাসি তাঁদের অভ্যর্থনা জানায়, তা যেন হাজারো কথার থেকেও বেশি গভীর। হাতের ইশারা, চোখের মায়া, আর মৃদু হাসির মধ্যে দিয়েই গড়ে ওঠে এক অদ্ভুত সম্পর্ক,যেখানে ভাষা অপ্রয়োজনীয়।এই দম্পতির প্রতিটি কাজেই লুকিয়ে থাকে এক অদম্য ইচ্ছাশক্তি।

 

বিশেষ করে তাঁদের তৈরি মিষ্টি ‘অ্যাপল মোমো’ দূর্দান্ত স্বাদের, ক্লান্ত ট্রেকাররা যখন সেই স্বাদ গ্রহণ করেন, তখন শুধু শরীর নয়, মনও যেন তৃপ্ত হয়ে ওঠে। এই ছোট্ট বেকারি আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো সবসময় শব্দে লেখা হয় না। কখনও কখনও, এক নিঃশব্দ হাসি, একটুকরো আন্তরিকতা এসবই হয়ে ওঠে সবচেয়ে গভীর ভাষা।হয়তো তাই, এই পাহাড়ের কোণে দাঁড়িয়ে থাকা বেকারিটি শুধু খাবার দেয় না,এটি শেখায় কীভাবে ভালোবাসা শব্দ ছাড়াই বেঁচে থাকতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

সহজেই বানিয়ে ফেলুন পুঁটি মাছের সুস্বাদু চচ্চড়ি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

আজকের রাশিফল: গাড়ি চালানোর সময় সতর্কতা বজায় রাখুন, পরিবারে সুখবর আসবে

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ