নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরামিষের দিনে মেনু ঠিক করাই যেন সবচেয়ে বড় ঝামেলা! ডাল-তরকারির একঘেয়েমি পদকে বিরতি দিয়ে ঝিঙে দিয়ে যদি একটু নতুন স্বাদের পদ বানানো যায়, কেমন হয়? অন্য স্বাদের নিরামিষ পদ চাইলে টক দই আর মশলার মেলবন্ধনে বানিয়ে ফেলতে পারেন দই-ঝিঙে। ভাতের সঙ্গে দুপুরের জমাটি পাতে এই নিরামিষ পদটি বেশ মানিয়ে যাবে।

উপকরণ

ঝিঙে — কুচি করে কাটা

টক দই

আদা বাটা — ১ চা চামচ

ভাজা ধনে-জিরে গুঁড়ো — ১ চা চামচ

গরমমশলা গুঁড়ো — ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো — ১ চা চামচ

গোটা জিরে — ১/২ চা চামচ

চিনি

কাঁচালঙ্কা — ৩টি

নুন — স্বাদমতো

হলুদ — পরিমাণমতো

তেল

প্রণালী 

প্রথমে ঝিঙের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে কুচি করে নিন। ঝিঙ্গের সঙ্গে সামান্য নুন ও হলুদ মাখিয়ে কড়াইয়ে অল্প তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। এ বার একই কড়াইয়ে গোটা জিরে দিয়ে ফোড়ন দিন। জিরে ফুটতে শুরু করলে আদা বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। অন্য একটি পাত্রে টক দই ভাল করে ফেটিয়ে নিন। তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ভাজা ধনে-জিরে গুঁড়ো এবং গরম মশলা মিশিয়ে মসৃণ করে রাখুন। আদা কষানো হয়ে গেলে আঁচ একেবারে কমিয়ে বা গ্যাস বন্ধ করে দইয়ের মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দ্রুত নাড়তে থাকুন। দই যাতে কেটে না যায়, সেদিকে খেয়াল রাখুন। এর পর ভেজে রাখা ঝিঙে এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে সবকিছু ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজনমতো অল্প জল দিয়ে কয়েক মিনিট রান্না করুন। শেষে পরিমাণমতো জল ও চিনি দিয়ে ঢেকে ফুটতে দিন। ঝিঙে সেদ্ধ হয়ে গ্রেভি ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নিরামিষ দই ঝিঙে।

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার