AI ফিচার, ১৮৫Hz ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা-সহ আসছে OnePlus 16

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দুনিয়ায় নতুন চমক আনতে পারে OnePlus। বিভিন্ন টেক সাইটের তথ্য অনুযায়ী, OnePlus16 স্মার্টফোনে থাকতে পারে ১৮৫Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী পেরিস্কোপ ক্যামেরা। এই ফোন হতে পারে OnePlus এর ইতিহাসে সবচেয়ে উন্নত ডিসপ্লে ও ক্যামেরাযুক্ত ফোন। এই ফোনে ব্যবহার করা হতে পারে ৬.৭৮ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যার বেজেল হবে অত্যন্ত পাতলা। ১৮৫Hz রিফ্রেশ রেটের ফলে গেমিং, স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মসৃণ হতে পারে। এর আগেও ২৪০Hz ডিসপ্লে নিয়ে জল্পনা শোনা গেলেও, নতুন রিপোর্টে ১৮৫Hz রেটের কথাই সামনে এসেছে।

ক্যামেরার ক্ষেত্রেও বড় আপগ্রেড আনতে পারে সংস্থাটি। ফোনটিতে থাকতে পারে ২০০MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর, যা উন্নত জুম ফটোগ্রাফি ও ডিটেল ক্যাপচারের সুবিধা দেবে। পাশাপাশি ৫০MP প্রাইমারি ও ৫০MP আল্ট্রাওয়াইড ক্যামেরাও থাকতে পারে বলে জানা গিয়েছে। প্রসেসরের দিক থেকে OnePlus 16-এ থাকতে পারে Qualcomm-এর পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Elite Gen 6 Pro চিপসেট। এছাড়াও LPDDR6 RAM, বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিং প্রযুক্তিও থাকতে পারে বলে জল্পনা রয়েছে। ফোনটি OxygenOS 17-এ চলবে, যা Android 17-এর ওপর ভিত্তি করে তৈরি।১৮৫Hz ডিসপ্লে, ২০০MP ক্যামেরা ও শক্তিশালী AI ফিচারের মতো আপগ্রেড সত্যি হলে, ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা করতে পারে OnePlus। এখন নজর থাকবে সংস্থার পরবর্তী অফিসিয়াল ঘোষণার দিকে।এই ফোনটিতে একটি বিশেষ AI বাটন থাকতে পারে বলেও শোনা যাচ্ছে, যা AI ভিত্তিক শর্টকাট ও স্মার্ট ফিচারের জন্য ব্যবহার করা হতে পারে।

যদিও এখনও পর্যন্ত OnePlus-এর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবুও ফাঁস হওয়া এই স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ১৮৫Hz ডিসপ্লে, ২০০MP ক্যামেরা, শক্তিশালী Snapdragon চিপসেট এবং AI-ভিত্তিক নতুন ফিচার— সব মিলিয়ে OnePlus 16 বাজারে এলে Samsung Galaxy S সিরিজ ও Apple iPhone-এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিকে সরাসরি টক্কর দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য