রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই সাজগোজ, নতুন পোশাক আর সকাল থেকে রাত পর্যন্ত প্যান্ডেল হপিং। মুখের ত্বক থেকে চুল সবকিছুর যত্নে ব্যস্ত থাকলেও অনেক সময় নজরই যায় না পায়ের দিকে। অথচ দিনের পর দিন হাঁটাহাঁটি, নতুন জুতোর ঘষা লাগা আর শুষ্ক আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ধকল যায় পায়ের উপরেই। তাতেই  গোড়ালির ত্বক শুকিয়ে ফেটে গিয়ে নষ্ট হতে পারে গোটা সাজের লুক। তাই পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই পায়ের যত্নে একটু বাড়তি নজর দেওয়া জরুরি। সহজ কয়েকটি অভ্যাসেই ফাটা ও রুক্ষ গোড়ালির সমস্যা অনেকটাই সামলানো যেতে পারে। সারা রাত পুজোয় হাঁটাহাঁটি করলেও হবে না কোনও সমস্যা। বারবার বসতে হবে না কোনও জায়গাতে।   

পুজোর আগে পায়ের যত্ন কীভাবে নেবেন জেনে নিন?

পা পরিষ্কার রাখুন: বাইরে থেকে ফিরে হালকা গরম জল দিয়ে পা ভালভাবে পরিষ্কার করুন। ধুলো-ময়লা জমে থাকলে ত্বক আরও রুক্ষ হয়ে যেতে পারে। বেশি হাঁটাহাঁটি করলে পা ব্যাথা করতে পারে। 

মৃত কোষ পরিষ্কার করুন: সপ্তাহে কয়েক দিন হালকা হাতে ফুট স্ক্রাব বা পিউমিস স্টোন ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত ঘষাঘষি একেবারেই নয়।  এতে পায়ের চামড়া উঠে রক্তপাত হলে সমস্যা বেড়ে যেতে পারে। পায়ের যত্ন নিতে গিয়ে উল্টে মাটি হতে পারে পুজোর ঘোরার আনন্দ। 

ময়েশ্চারাইজার: পা ধোয়ার পর ভালভাবে মুছে নিয়ে সঙ্গে সঙ্গে ফুট ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান। বিশেষ করে গোড়ালির অংশে ভাল করে ক্রিম লাগানো জরুরি। এতে পায়ের পাতা নরম থাকবে। ফাটাভাবও দূর হবে।  

রাতের যত্নে বাড়তি গুরুত্ব: রাতে ঘুমানোর আগে গোড়ালিতে ময়েশ্চারাইজিং ক্রিম বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সুতির মোজা পরে নিতে পারেন। নিয়মিত এই অভ্যাস পায়ের শুষ্কতা কমাতে সাহায্য করতে পারে।

জুতো বাছুন বুঝে: পুজোয় ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পরিকল্পনা থাকলে খুব আঁটোসাঁটো বা শক্ত জুতো এড়িয়ে চলুন। আরামদায়ক জুতো পরলে পায়ের উপর চাপও কম পড়বে। এতে পা ব্যাথাও কম হবে।  

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

দুর্গাপুজো উপলক্ষ্যে রেশনে চালের সঙ্গে মিলবে ময়দা-চিনি ও সুজি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনা পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য