গরমে হাইড্রেটেড থাকার সুস্বাদু রেসিপি, ১০ মিনিটে তৈরি  ওয়াটারমেলন ফেটা স্যালাড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রচণ্ড গরমে ভারী খাবারের বদলে ডায়েটে বাড়ে হালকা, জলসমৃদ্ধ ও পুষ্টিকর খাবারের চাহিদা । গরমে ওজন নিয়ন্ত্রণে রাখতে আদর্শ হতে পারে এই ওয়াটারমেলন ফেটা স্যালাড । তরমুজের মিষ্টি রসালো স্বাদ, ফেটা চিজের নোনতা ফ্লেভার আর পুদিনার সতেজতা মিলিয়ে এই স্যালাড শুধু মুখরোচকই নয়, শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, কম ক্যালোরি ও বেশি জলীয় উপাদান থাকার কারণে এই ধরনের স্যালাড গরমকালে শরীরকে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। গরমের দুপুরে হালকা লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাকস কিংবা বারবিকিউ পার্টির সাইড ডিশ সব ক্ষেত্রেই এই রিফ্রেশিং স্যালাড হতে পারে স্বাস্থ্যকর ও সুস্বাদু বিকল্প।

উপকরণ

৪ কাপ বীজছাড়া তরমুজ (কিউব করে কাটা), ১ কাপ শসা কুচি ,১০০ গ্রাম ফেটা চিজ ,কয়েকটি পুদিনা পাতা, অলিভ অয়েল (১ টেবিল চামচ),  লেবুর রস (১ টেবিল চামচ), সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন।

পদ্ধতি

প্রথমে একটি বড় বাটিতে তরমুজ ও শসার টুকরো নিন। আলাদা করে অলিভ অয়েল, লেবুর রস, নুন ও গোলমরিচ মিশিয়ে নিন । এবার সেই মিশ্রন ফলের উপর ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। উপর থেকে ফেটা চিজ ক্রাম্বল করে দিন এবং পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে সামান্য ভাজা বাদামও যোগ করতে পারেন বাড়তি স্বাদের জন্য।সোশ্যাল মিডিয়াতেও ওয়াটারমেলন-ফেটা স্যালাড এখন বেশ জনপ্রিয়। বহু ব্যবহারকারী এই স্যালাডকে “পারফেক্ট সামার কম্বিনেশন” বলেও উল্লেখ করেছেন।অনেকেই এর সঙ্গে  হট হানি, বালসামিক গ্লেজ যোগ করার পরামর্শও দিয়েছেন। এই স্যালাডের  সবচেয়ে বড় বিষয় হল মাত্র ১০ মিনিটেই তৈরি হয়ে যায় এই  সামার রেসিপি। তরমুজে প্রায় ৯০ শতাংশের বেশি জল থাকায় এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। অন্যদিকে ফেটা চিজ ও বাদাম থেকে পাওয়া যায় প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে।

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী