জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুটির দিনের দুপুরে বা বিশেষ কোনও উপলক্ষে নিরামিষ মেনুতে যদি রাজকীয় ছোঁয়া আনতে চান, তাহলে বানিয়ে ফেলতে পারেন ছানার কোফতা। নরম ছানার কোফতা আর মশলাদার গ্রেভি গরম ভাত, বাসন্তী পোলাও, লুচি কিংবা পরোটার সঙ্গে এই পদ একেবারে জমে যাবে। সামান্য কয়েকটি উপকরণেই বাড়িতে তৈরি করা যায় রেস্তরাঁ স্টাইলের জনপ্রিয় এই বাঙালি পদ।

উপকরণ

জল ঝরানো ছানা (২০০ গ্রাম), ময়দা বা কর্নফ্লাওয়ার (১-২ টেবিল চামচ ), নুন ও সামান্য চিনি, কাঁচালঙ্কা কুচি, কিশমিশ (ইচ্ছেমতো), সাদা তেল (ভাজার জন্য), টমেটো বাটা (১টি), আদা বাটা (১ চা চামচ), জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো(১ চা চামচ), হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু ও চারমগজ বাটা (২ টেবিল চামচ), ফেটানো টক দই (২ টেবিল চামচ), তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ঘি (১ চা চামচ), গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল।

পদ্ধতি

প্রথমে ছানার সঙ্গে ময়দা, নুন, চিনি ও কাঁচালঙ্কা মিশিয়ে খুব ভাল করে মেখে নিন। চাইলে প্রতিটি কোফতার মধ্যে একটি করে কিশমিশ ভরে গোল বলের আকার দিন। এরপর মাঝারি আঁচে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। অন্য একটি কড়াইয়ে সর্ষের তেলে গোটা মশলার ফোড়ন দিন। এরপর আদা ও টমেটো বাটা কষিয়ে জিরে, ধনে, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ফেটানো দই ও কাজু চারমগজ বাটা দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। তারপর পরিমাণমতো গরম জল, নুন ও সামান্য চিনি দিয়ে গ্রেভি ফুটিয়ে নিন। সবশেষে ভেজে রাখা কোফতাগুলো গ্রেভিতে দিয়ে ২ থেকে ৩ মিনিট ঢেকে রান্না করুন। ওপরে ঘি ও গরম মশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢেকে রাখুন। এতে কোফতার ভিতর পর্যন্ত গ্রেভির স্বাদ ঢুকে যাবে। গরম গরম এই ছানার কোফতা বাসন্তী পোলাও, জিরা রাইস, লুচি বা নরম পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। নরম কোফতা ও মাখনের মতো সমৃদ্ধ গ্রেভির এই নিরামিষ পদ অতিথি আপ্যায়ন থেকে শুরু করে উৎসবের ভোজ সব ক্ষেত্রেই প্রশংসা কুড়োবে।  

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থন শরদ পাওয়ারের এনসিপি’র

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

‘আমার কোনও স্ত্রী ধর্ম পরিবর্তন করেনি’, অবশেষে বিয়ে-বিতর্কে মুখ খুললেন নায়ক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক

নৈহাটিতে অনলাইনে প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৬