থিয়েটারের মজা বাড়িতেই! AI ফিচার-সহ Samsung-এর নতুন Mini LED TV-এর দাম কত জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: দর্শকদের ঘরে বসেই থিয়েটারের মতো অভিজ্ঞতা দিতে ভারতে নতুন Mini LED Smart TV সিরিজ লঞ্চ করল Samsung। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থার এই নতুন স্মার্ট টিভিতে থাকছে উন্নত AI ফিচার, Mini LED ডিসপ্লে প্রযুক্তি এবং গেমিংয়ের জন্য বিশেষ সুবিধা। সংস্থার দাবি, উন্নত ভিজ্যুয়াল ও অডিও প্রযুক্তির কারণে সিনেমা দেখা থেকে শুরু করে গেমিং,সব ক্ষেত্রেই পাওয়া যাবে প্রিমিয়াম অভিজ্ঞতা।

স্যামসাংয়ের এই Mini LED Smart TV সিরিজের শুরু 42,990 টাকা থেকে। ক্রেতারা টিভি কেনার ক্ষেত্রে ৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং জিরো ডাউনপেমেন্টের EMI সুবিধাও পাবেন। এই স্মার্ট টিভি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এ পাওয়া যাবে। ফিচারের কথা বললে, এই স্মার্ট টিভি 43 ইঞ্চি থেকে শুরু করে 100 ইঞ্চি পর্যন্ত একাধিক স্ক্রিন সাইজে আনা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে উন্নত Mini LED ব্যাকলাইট প্রযুক্তি, যা কনট্রাস্ট, ব্রাইটনেস এবং ক্ল্যারিটির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি 144Hz রিফ্রেশ রেট থাকায় দ্রুত অ্যাপ ট্রানজিশন ও স্মুথ গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে।

আরও পড়ুন: ৫০০টি পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে চমক দিলেন মডেল, পরিচয় জানেন?

এই টিভিতে রয়েছে Samsung-এর NQ4 AI Gen 2 প্রসেসর এবং 20 নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার। সংস্থার নিজস্ব One UI Tizen অপারেটিং সিস্টেমে চলা এই টিভিতে আগে থেকেই একাধিক OTT অ্যাপ ইনস্টল করা রয়েছে। এছাড়াও Samsung TV Plus-এর মাধ্যমে 150টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক চ্যানেল বিনামূল্যে দেখা যাবে। অডিওর ক্ষেত্রেও AI Sound Controller প্রযুক্তি ব্যবহার করেছে Samsung। পাশাপাশি Knox Security, স্মার্ট হোম ডিভাইস কানেক্টিভিটি এবং solar-powered রিমোট কন্ট্রোলের মতো আধুনিক ফিচারও এই টিভিতে যুক্ত করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি