৫০০টি পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে চমক দিলেন মডেল, পরিচয় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: রেড কার্পেট বা বিভিন্ন ফ্যাশন শোতে নানা রকমের পোশাক পরতে দেখা যায় অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে মডেলদের। তাঁদের পোশাক নিয়ে চর্চাও হয় বহু। ওঠে হাসির রোলও।  সম্প্রতি নাইজেরিয়ার জনপ্রিয় তারকা কুইন মার্সি আটাং আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস (এএমভিসিএ) অনুষ্ঠানে একটি বিচিত্র পোশাক পরে হাজির হয়েছিলেন। তাঁর গাউনটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এবং ভক্তরা তাঁর সৃজনশীলতা ও রসবোধের প্রশংসা করেছেন। 

কুইন মার্সি আটাং অনুষ্ঠানের দিন সন্ধ্যায় ৫০০টির বেশি গোটা পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে রেডকার্পেটে হাজির হন। তাঁর পোশাকের ডিজাইন করেছেন টোয়িন লওয়ানি। এহেন পোশাক পরিধানের নেপথ্যের কারণও জানিয়েছেন মডেল। তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিয়ান্নাহ’স এম্পায়ারের টয়িন লওয়ানির ডিজাইন করা নজরকাড়া পোশাকটি আটাং-এর বেকারি ব্যবসা‘ সুইট কেকস অ্যান্ড ডেজার্টস’-এর প্রচারের জন্য তৈরি করা হয়েছিল। আটাং বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,  ‘আমার ব্যবসার প্রচারের জন্য এএমভিসিএর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে?’

আটাং নিজের একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা  গিয়েছে একদল লোক রুটি ভর্তি তার বড় গাউনটি বহন করে রেড কার্পেটে নিয়ে যাচ্ছে। ইনস্টাগ্রামে পোস্ট করা অন্য একটি ক্লিপে দেখা যায়, একটি ড্রেসিং রুমে বেশ কয়েকজন সহকারী আটাংকে সাবধানে ভারী গাউনটি পরতে সাহায্য করছেন। পোশাকটি দেখে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে একজন লিখেছেন, “এটাই ‘আমি আমার ব্যবসা নিজেই চালাই’ কথাটার আসল সংজ্ঞা। দারুণ লেগেছে।” দ্বিতীয় একজন ভক্ত মজা করে লিখেছেন, “শতাব্দীর সেরা উপার্জনকারী।” তবে অনেকেই খাবার অপচয় নিয়েও সরব হয়েছেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়! ধর্মীয় স্থান ও স্কুলের কাছে থাকা মদের দোকান বন্ধের নির্দেশ

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ২০২১ সালে বিগ ব্রাদার নাইজা-এর ষষ্ঠ সিজনে অংশ নিয়ে আটাং খ্যাতিলাভ করেন এবং এর আগে তিনি ২০১৫ সালের মিস নাইজেরিয়া ইন্টারন্যাশনাল ছিলেন। তিনি তাঁর বেকারি ব্যবসার মাধ্যমে নতুন দর্শকদের কাছে পৌঁছানোর আশা করেন। তবে এএমভিসিএ অনুষ্ঠানে উপস্থিত আরও বেশ কয়েকজন অদ্ভুত নকশার পোশাক পরেছিলেন। যার মধ্যে ছিল অভিনেত্রী আবিবাত সাকার পরা মাখনের প্যাকেট দিয়ে তৈরি একটি গাউন , ঘানার ফ্যাশন তারকা নানা আকুয়া অ্যাডোর পরা ক্যাথেড্রাল-আকৃতির একটি গাউন এবং নাইজেরিয়ান মডেল পেগি ওভিরের পরা ফিল্ম রিলের একটি পোশাক ।

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?