৩০ নাকি ৩১ জুলাই, কবে শুরু শ্রাবণ, রইল কবে-কবে সোমবার পড়ছে, সেই তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে শিবভক্তদের সবচেয়ে প্রতীক্ষিত সময়, শ্রাবণ মাস। হিন্দু পঞ্জিকার চতুর্থ মাস শ্রাবণ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই মাসেই দেবাদিদেব মহাদেবের কৃপা লাভের বিশেষ সুযোগ মেলে। বিশ্বাস করা হয়, মন্থনের সময় উৎপন্ন হওয়া ভয়ঙ্কর বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন মহাদেব। তাই শ্রাবণ এলেই দেশজুড়ে শিবমন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়, পালিত হয় সোমবার ব্রত, বিশেষ পূজা ও নানা ধর্মীয় আচার। ২০২৬ সালে কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ, কোন তারিখে পড়ছে চারটি শ্রাবণ সোমবার এবং কীভাবে মহাদেবের পূজা করলে মিলবে শুভ ফল, জেনে নিন এক নজরে।

শ্রাবণ শুরু: ৩০ জুলাই ২০২৬

শ্রাবণ পূর্ণিমা: ২৮ অগস্ট ২০২৬

প্রথম সোমবার: ৩ অগস্ট

দ্বিতীয় সোমবার: ১০ অগস্ট

তৃতীয় সোমবার: ১৭ অগস্ট

চতুর্থ সোমবার: ২৪ অগস্ট ২০২৬

ভারতের বিভিন্ন অঞ্চলে পৃথক চান্দ্র পঞ্জিকা অনুসরণের কারণে শ্রাবণ মাসের সূচনায় পার্থক্য দেখা যায়। উত্তর ভারতের অধিকাংশ রাজ্যে পূর্ণিমান্ত পঞ্জিকা প্রচলিত হলেও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটক ও তামিলনাড়ুতে অমাবস্যান্ত পঞ্জিকা অনুসরণ করা হয়। সেই কারণে দক্ষিণ ভারতে ২০২৬ সালে শ্রাবণ মাস শুরু হবে ১৩ অগস্ট। সেখানে শ্রাবণ সোমবারগুলি পড়ছে ১৭, ২৪ ও ৩১ আগস্ট এবং ৭ সেপ্টেম্বর।

কেন এত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস?
সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হলাহল বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন মহাদেব। বিশ্বাস করা হয়, এই মাসে ভগবান শিবের আরাধনা করলে মনোবাসনা পূরণ হয় এবং জীবনের বাধা-বিপত্তি দূর হয়। শ্রাবণের প্রতিটি সোমবার শিবপূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই এই সময় সোমবার ব্রত পালন করেন। এই মাসেই পালিত হয় মঙ্গলা গৌরী ব্রত, সাওয়ান শিবরাত্রি ও হরিয়ালি অমাবস্যার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।

কীভাবে করবেন মহাদেবের পূজা?

•গঙ্গাজল, দুধ ও জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন।

•১১ বা ২১টি বেলপাতা, ধুতুরা, চন্দন, মধু, ফুল ও মিষ্টি নিবেদন করুন।

•’ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন এবং শিব চালিসা ও রুদ্রাষ্টকম পাঠ করুন।

•ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শিব-পার্বতীর আরতি করুন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাসে নিষ্ঠাভরে মহাদেবের আরাধনা করলে সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ লাভ হয়। তাই বর্ষার এই পবিত্র মাসকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের