সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের নানা প্রান্তে এমন অনেক জায়গা ছড়িয়ে আছে, যেখানে পাহাড়ের পাথরের গায়ে আছড়ে পড়ে সমুদ্রের নীল জলরাশি। একদিকে সাগরের অনবরত ঢেউয়ের শব্দ, অন্যদিকে পাহাড়ের শান্ত গাম্ভীর্য এই দুইয়ের মেলবন্ধনই তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা শান্তি খুঁজতে চাইলে এমন গন্তব্যগুলি হতে পারে নিখুঁত পছন্দ। আগামী দিনে ঘুরে দেখার তালিকায় রাখতে পারেন দেশের এই তিনটি জনপ্রিয় সাগর-পাহাড়ের মিলনস্থল।

ভারকালা (কেরল): কেরলের জনপ্রিয় সৈকত শহর ভারকালা একসময় খুব বেশি পরিচিত না থাকলেও এখন এটি ভ্রমণপ্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্য। এখানে ক্লিফ বা পাহাড়ের খাড়া অংশ সরাসরি সমুদ্রের তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। উপর থেকে নীচে নীল জলরাশির দৃশ্য যেন এক অপূর্ব দৃশ্য। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, দেবর্ষি নারদ এখানে বল্কল ত্যাগ করেছিলেন, যার থেকেই ‘ভারকালা’ নামের উৎপত্তি। সবুজ নারকেল গাছ, শান্ত সমুদ্র আর ক্লিফের অপূর্ব মিল এই জায়গাকে আলাদা পরিচিতি দিয়েছে। সন্ধ্যার সময় সূর্যাস্তের দৃশ্য এখানে পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে।

কোথায় থাকবেন?

সৈকতের আশেপাশে বিভিন্ন মানের হোটেল ও রিসর্টও সহজেই পাওয়া যায়, যেখানে আধুনিক সব সুবিধা রয়েছে।

কীভাবে যাবেন?

নিকটতম বড় শহর তিরুবনন্তপুরম। সেখান থেকে সড়কপথে প্রায় ৪২ কিলোমিটার দূরে ভারকালা। ট্রেন ও বিমান দুই পথেই তিরুবনন্তপুরমে পৌঁছে সহজেই ভারকালা যাওয়া যায়।

রাধানগর বিচ (আন্দামান): আন্দামানের হ্যাভলক দ্বীপে অবস্থিত রাধানগর বিচ ভারতের অন্যতম সুন্দর সমুদ্রসৈকত হিসেবে পরিচিত। সবুজ পাহাড়, নীল জলরাশি আর সাদা বালুর মিশেলে তৈরি এই সৈকত যেন এক স্বর্গীয় দৃশ্য। সূর্যাস্তের সময় আকাশে রঙের খেলা আর সমুদ্রের ঢেউয়ের শব্দ মিলিয়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে স্কুবা ডাইভিংসহ বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুযোগ রয়েছে। কাছাকাছি কালাপাথর বিচ ও এলিফ্যান্টা বিচও ঘুরে দেখা যায়।

কোথায় থাকবেন?

হ্যাভলক দ্বীপে বিভিন্ন বাজেটের হোটেল ও রিসর্ট রয়েছে।

কীভাবে যাবেন?
প্রথমে পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে পৌঁছাতে হবে। সেখান থেকে জলপথে হ্যাভলক দ্বীপে যাওয়া যায়।

ভাগাতোর বিচ (গোয়া): উত্তর গোয়ার ভাগাতোর নামক জনপদে রয়েছে সৈকতটি। ছোট ও বড় দুই ভাগে বিভক্ত এই সৈকত বিশেষ করে ক্লিফের জন্য পরিচিত, যেখানে দাঁড়িয়ে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায়। এখানে সন্ধ্যার আড্ডা, স্থানীয় খাবার ও সৈকতঘেঁষা রেস্তোরাঁ পর্যটকদের বিশেষ আকর্ষণ। তুলনামূলকভাবে কম ভিড় হওয়ায় এটি অনেকের কাছেই শান্তিপূর্ণ ভ্রমণস্থল।

কোথায় থাকবেন?
সৈকতের কাছেই হোটেল, রিসর্ট ও হোমস্টে সহজেই পাওয়া যায়। ফলে থাকার অসুবিধা নেই।

কীভাবে যাবেন?
সবচেয়ে সুবিধাজনক উপায় হল বিমান। গোয়ায় দু’টি বিমানবন্দর রয়েছে মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডাবোলিম বিমানবন্দর। এই সৈকতটি মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাছে হবে। ট্রেনে এলে নামতে হবে মডগাঁও স্টেশনে। সেখান থেকে দূরত্ব ৫০ কিলোমিটারের মতো।

ভারতজুড়ে ছড়িয়ে থাকা এই সাগর-পাহাড় মিলনস্থলগুলি শুধু ভ্রমণের জায়গা নয়, বরং প্রকৃতির এক অনন্য রূপের অভিজ্ঞতা দেয়। সময় সুযোগ পেলে এই তিনটি গন্তব্য অবশ্যই ভ্রমণ তালিকায় রাখা উচিত, কারণ এখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। 

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী