মুখোশধারী বন্ধু চিনবেন কীভাবে? এই লক্ষণগুলো দেখলেই সাবধান!

Share:

নিজস্ব প্রতিনিধি: সবাই বন্ধু হওয়ার যোগ্য নয়। অনেক মানুষ আছেন যারা আপনার জীবনে বন্ধুর মুখোশ পরে আসেন, হাসিমুখে পাশে থাকার আশ্বাস দেন, কিন্তু বাস্তবে প্রয়োজন ফুরোলেই দূরে সরে যান। তারা এমনভাবে মিশবেন যেন আপনার সুখ-দুঃখের সবচেয়ে কাছের মানুষ, অথচ সময় এলেই বুঝবেন সম্পর্কটা ছিল শুধুই অভিনয়। তাই সত্যিকারের বন্ধু আর স্বার্থের জন্য পাশে থাকা মানুষের পার্থক্য বুঝে নেওয়া খুব জরুরি। কীভাবে বুঝবেন কেউ সত্যিই আপনার বন্ধু, নাকি শুধু বন্ধুত্বের অভিনয় করছে? জেনে নিন গুরুত্বপূর্ণ লক্ষণ-

শুধু ভাল সময়েই পাশে থাকে

প্রকৃত বন্ধু সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করে। কিন্তু কিছু মানুষ আছেন যারা শুধু  আপনার ভাল সময়ের সঙ্গী। যখন আপনার সফলতা, আনন্দ বা সুবিধা থাকে তখন তারা খুব কাছের হয়ে ওঠে। অথচ কঠিন পরিস্থিতি এলেই নানা অজুহাতে দূরে সরে যায়। এই ধরনের মানুষ সাধারণত নিজের স্বার্থের জন্য সম্পর্ক বজায় রাখে।

আরও পড়ুন: দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম

আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে

সত্যিকারের বন্ধু কখনও আপনার কৃতিত্ব উদযাপন করতে পেরে খুশি হবে। কিন্তু কেউ যদি আপনার ভাল ফল, উন্নতি বা সাফল্যকে ছোট করে দেখে, কটাক্ষ করে বা প্রশংসা করতেই না চায়, তাহলে বুঝবেন তার মনে আন্তরিকতা নেই। প্রকৃত বন্ধুরা কখনও প্রতিযোগিতা করে না। একে অপরকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে।

সবসময় নিজের কথাই বলে

বন্ধুত্ব মানে শুধু কথা বলা নয়, একে অপরের কথা মন দিয়ে শোনা। কিন্তু কিছু মানুষ আছেন যারা শুধু নিজের সমস্যার গল্পই শোনাতে ব্যস্ত থাকে। আপনার অনুভূতি, কষ্ট বা কথা শোনার প্রতি তাদের কোনও আগ্রহ থাকে না। এই ধরনের আত্মকেন্দ্রিক মানুষ কখনই প্রকৃত বন্ধু হতে পারে না, কারণ তারা সম্পর্কের চেয়ে নিজের গুরুত্বকেই বেশি প্রাধান্য দেয়।

সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে না

একটি ভাল বন্ধুত্ব দু’জনের চেষ্টাতেই টিকে থাকে। যদি সবসময় আপনাকেই আগে ফোন করতে হয়, খোঁজ নিতে হয় বা যোগাযোগ রাখতে হয়, অথচ অপরপক্ষ থেকে কোনও আন্তরিকতা না আসে, তাহলে সম্পর্কটি একতরফা হয়ে যাচ্ছে। ব্যস্ততা সবার জীবনেই থাকে, কিন্তু সত্যিকারের বন্ধুরা অন্তত সময় বের করে খোঁজ নেওয়ার চেষ্টা করে।

তাই সম্পর্কের ক্ষেত্রে শুধু মিষ্টি কথা নয়, মানুষের আচরণও লক্ষ্য করুন। কারণ সত্যিকারের বন্ধু কখনও অভিনয় করে না, তারা নিঃস্বার্থভাবেই পাশে থাকে।

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির