বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে ভারী খাবারের চেয়ে হালকা, হজমে সহজ ও শরীর ঠান্ডা রাখে এমন খাবারের চাহিদা বাড়ে। সেই তালিকায় লাউ একেবারে উপযুক্ত একটি সবজি। অনেকেই লাউ খেতে অনীহা দেখালেও, সামান্য ভিন্ন পদ্ধতিতে রান্না করলে এই সাধারণ সবজিই হয়ে উঠতে পারে অসাধারণ স্বাদের পদ। তেমনই একটি রেসিপি হলো লাউপোড়া ভর্তা, যা বেগুন ভর্তার মতোই ধোঁয়া-লাগা স্বাদে ভরপুর।

গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সঙ্গে এই লাউপোড়া ভর্তা শুধু স্বাদই বাড়ায় না, শরীরকেও রাখে হালকা ও সতেজ। 

কীভাবে বানাবেন?

উপকরণ: ১টি মাঝারি আকারের লাউ, ১ টেবিল চামচ তেল, ৬-৭টি লবঙ্গ, ১ টেবিল চামচ সর্ষের তেল, আধ চা চামচ হিং, ৪-৫ টি বিউলির ডালের বড়ি ভেঙে নেওয়া, ১ টেবিল চামচ জিরে, ১ চা চামচ আদাকুচি, ২ টেবিল চামচ পেঁয়াজকুচি, আধ কাপ টম্যাটোকুচি, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ হলুদগুঁড়ো, ১ চা চামচ ধনেগুঁড়ো, আধ চা চামচ কসৌরি মেথি, এক চিমটে কুচোনো ধনেপাতা, স্বাদমতো নুন।

আরও পড়ুন: আজকের রাশিফল: ঘরের কাছেই বদলি হওয়ার সুখবর মিলবে সরকারি কর্মচারীদের..

প্রণালী: প্রথমে লাউ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর লাউয়ের গায়ে ছুরি দিয়ে কয়েক জায়গায় ছিদ্র করে সর্ষের তেল মেখে নিন। ছিদ্র করা অংশে লবঙ্গ গুঁজে দিন। এবার মাঝারি আঁচে জালের উপর লাউ রেখে চারদিক থেকে ভালোভাবে ঝলসে নিন। মাঝে মাঝে উল্টে দিলে সমানভাবে পুড়বে। লাউ নরম হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে পোড়া খোসা ছড়িয়ে ভেতরের অংশ হাত বা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিন। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে বড়ি ভেজে তুলে রাখুন। এরপর জিরে, হিং, পেঁয়াজ ও আদাকুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হলে টম্যাটো, হলুদ, ধনে ও লাল লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে কষিয়ে নিন, যতক্ষণ না টম্যাটো নরম হয়ে তেল ছাড়ে। এবার এতে লাউমাখা মিশিয়ে ৫–১০ মিনিট রান্না করুন যাতে সব স্বাদ ভালোভাবে মিশে যায়। শেষে কসৌরি মেথি ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে লাউপোড়া ভর্তা পরিবেশন করুন। হালকা ধোঁয়া-লাগা স্বাদ ও মশলার মিশ্রণ গরমের দুপুরকে করে তুলবে আরও তৃপ্তিদায়ক।

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ে খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

রামনবমীতে অশান্তি মামলায় জামিন পেল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির

পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার দুই অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড