গরমের দাবদাহে স্বস্তির সন্ধান! সহজে বানিয়ে ফেলুন এই চারটি রিফ্রেশিং ডেজার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: তপ্ত রোদ, আর্দ্র গরমের দুপুরে বাড়িতে বানিয়ে ফেলুন ঠান্ডা মিষ্টি ডেজার্ট । এই মরশুমে ভারী খাবারের বদলে জনপ্রিয় হয়ে উঠছে ফল, দই আর বরফের মেলবন্ধনে তৈরি হালকা সামার ট্রিট। ঘরেই সহজ উপকরণে বানিয়ে নেওয়া যায় এমন কয়েকটি ঠান্ডা রেস্টুরেন্ট স্টাইল ডেজার্ট গরমের ক্লান্তি দূর করার পাশাপাশি এনে দেবে স্বাদের আলাদা ছোঁয়া।

ম্যাঙ্গো মেক্সিকান চিলি সানড্রে

উপকরণ:

ভ্যানিলা আইসক্রিম(২ স্কুপ), ১টি পাকা আম, চিলি-লাইম পাউডার (১/৪ চা চামচ) (বিকল্প: লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা এবং লেবুর রসের মিশ্রণ)হুইপড ক্রিম,চেরি ফল

১. একটি  বাটিতে বা গ্লাসে প্রথমে ২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম নিন।
২. আইসক্রিমের ওপর চারপাশ থেকে কাটা আমের টুকরোগুলো ছড়িয়ে দিন।
৩. এবার ওপর থেকে চিলিলাইম মশলা হালকা করে ছড়িয়ে দিন।
৪. ইচ্ছে হলে ওপর থেকে একটু হুইপড ক্রিম এবং একটি চেরি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

ম্যাঙ্গো ড্যাশার

উপকরণ:

ভ্যানিলা আইসক্রিম(৩-৪ স্কুপ), ১টি পাকা আম, ম্যাঙ্গো পাল্প বা পিউরি(২-৩ চামচ)

১. একটি লম্বা কাঁচের গ্লাস নিন।
২. গ্লাসের নিচে প্রথমে এক স্তর (layer) কাটা আমের টুকরো এবং সামান্য আম পিউরি দিন।
৩. এর ওপর ২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিন।
৪. আইসক্রিমের ওপর আবার এক স্তর কাটা আমের টুকরো দিন।
৫. সবশেষে ওপর থেকে আরও ১-২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম এবং বাকি আমের টুকরোগুলো দিয়ে লেয়ার তৈরি করুন।

ব্যানোফি পাই

উপকরণ

বিস্কুটের বেস (Crust)-এর জন্য: ডাইজেস্টিভ বিস্কুট ২৫০ গ্রাম (গুঁড়ো করা)গলানো মাখন( ১০০ গ্রাম),নুন ,টফি (ক্যারামেল)

লেয়ারের জন্য: মাখন(৭৫ গ্রাম),ব্রাউন সুগার(৭৫ গ্রাম),কনডেন্সড মিল্ক (৩৯৭ গ্রাম)ভ্যানিলা এক্সট্র্যাক্ট( ১ চা চামচ)

টপিং-এর জন্য:  ৩টি পাকা কলা ,হেভি হুইপিং ক্রিম( ৩০০ মিলি) ,আইসিং সুগার: ১ টেবিল চামচ (ঐচ্ছিক)ডার্ক চকোলেট: সামান্য

১. বিস্কুটের বেস তৈরি: বিস্কুটগুলো ব্লেন্ডারে বা প্লাস্টিকের ব্যাগে ভরে  গুঁড়ো করে নিন। এবার একটি বাটিতে বিস্কুটের গুঁড়ো, গলানো মাখন ও লবণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি একটি  বাটির নিচে এবং চারপাশে চেপে চেপে বসিয়ে দিন। এরপর এটি ২০-৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট হতে দিন।

২. টফি তৈরি: একটি নন-স্টিক প্যানে কম আঁচে ৭৫ গ্রাম মাখন এবং ব্রাউন সুগার গলিয়ে নিন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকুন। এবার এতে কনডেন্সড মিল্ক ঢেলে দিন এবং মাঝারি আঁচে ফুটতে দিন। মিশ্রণটি ঘন এবং সোনালী ক্যারামেল রঙ না হওয়া পর্যন্ত ১-২ মিনিট অনবরত নাড়ুন । নামানোর আগে ভ্যানিলা এক্সট্র্যাক্ট মিশিয়ে নিন।

৩. টফি সেট করা: গরম টফির মিশ্রণটি ফ্রিজে রাখা বিস্কুটের বেসের ওপর সমানভাবে ঢেলে দিন। এবার পাইটি অন্তত ১ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন যাতে টফি লেয়ারটি শক্ত হয়ে সেট হয়।

৪. সাজানো: টফি সেট হয়ে গেলে, ফ্রিজ থেকে বের করে স্লাইস করা কলাগুলো সুন্দর করে টফি লেয়ারের ওপর সাজিয়ে দিন।

৫. ক্রিম তৈরি: একটি ঠান্ডা পাত্রে হেভি হুইপিং ক্রিম (এবং আইসিং সুগার) নিয়ে বিটার দিয়ে ভালো করে বিট করুন, যতক্ষণ না ক্রিমটি ঘন ও শক্ত  হচ্ছে। এবার এই হুইপড ক্রিমটি কলার লেয়ারের ওপর চামচ বা পাইপিং ব্যাগ দিয়ে দিয়ে দিন।

৬. পরিবেশন: ক্রিমের ওপর ডার্ক চকোলেট গ্রেট করে বা কুচিয়ে ছড়িয়ে দিন। কাটার আগে পাইটি আরও ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

অ্যাপল পাই সানডে

উপকরণ

ক্যারামেলাইজড আপেলের জন্যঃ ২টি বড় আপেল , মাখন   (২ টেবিল চামচ),৩ (টেবিল চামচ ব্রাউন সুগার) , দারুচিনি গুঁড়ো (১ চা চামচ), লেবুর রস (১ চা চামচ), কর্নফ্লাওয়ার (১ টেবিল চামচ জলে গোলানো)।

ক্রাস্টের জন্য (সহজ উপায়): ৪টি ডাইজেস্টিভ বিস্কুট (গুঁড়ো করা), মাখন (১ টেবিল চামচ)।

সানডে সাজানোর জন্য: ভ্যানিলা আইসক্রিমক্যারামেল সস  (১ কাপ) ,হুইপড ক্রিম  ।

১. একটি প্যানে মাখন গরম করে তাতে গুঁড়ো করা বিস্কুটগুলো দিয়ে ১-২ মিনিট হালকা ভেজে নিন। এটি পাই ক্রাস্টের মতো মুচমুচে ভাব দেবে। নামিয়ে ঠান্ডা হতে দিন।

২. মাঝারি আঁচে একটি প্যানে মাখন গলিয়ে নিন। এবার তাতে আপেলের টুকরোগুলো দিয়ে ৫ মিনিট ভাজুন যতক্ষণ না নরম হচ্ছে।এবার চিনি, দারুচিনি গুঁড়ো এবং লেবুর রস দিয়ে ভালো করে মেশান।চিনি গলে গেলে জলে গোলানো কর্নফ্লাওয়ার ঢেলে দিন। মাঝারি আঁচে ৩-৪ মিনিট নাড়তে থাকুন, যতক্ষণ না সসটি ঘন ও আঠালো হয়ে আপেলের গায়ে লেগে যাচ্ছে। আঁচ থেকে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন।

৩. একটি কাঁচের গ্লাস বা বাটিতে প্রথমে কিছুটা ভাজা বিস্কুটের গুঁড়ো দিন।তার ওপর ২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিন।আইসক্রিমের ওপর তৈরি করা হালকা গরম আপেলের মিশ্রণটি চামচ দিয়ে ছড়িয়ে দিন।ওপর থেকে ক্যারামেল সস, হুইপড ক্রিম এবং বাকি বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২