কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

Share:

নিজস্ব প্রতিনিধি: কাবাবপ্রেমীদের কাছে গোলা কাবাব একটি অত্যন্ত জনপ্রিয় পদ। সাধারণ কাবাবের তুলনায় এটি বেশি নরম, রসালো এবং মুখে দিলেই গলে যায়। পারিবারিক বিশেষ অনুষ্ঠানের মেনুতে এই কাবাব সহজেই জায়গা করে নিতে পারে। বিশেষ করে মাটনের কিমা, মশলা ও স্মোকি ফ্লেভারের অনন্য সমন্বয় এই পদকে করে তোলে আরও সুস্বাদু।

উপকরণ

মাটনের কিমা – ৭৫০ গ্রাম, মাটনের চর্বি বা মাখন (২ টেবিল চামচ), আদা বাটা ( ১½ টেবিল চামচ), রসুন বাটা ( ১½ টেবিল চামচ), কাঁচা পেঁপে বাটা (১ টেবিল চামচ), নুন (স্বাদমতো), লাল লঙ্কার গুঁড়ো (১ চা চামচ), চাট মশলা (১ চা চামচ), ধনে গুঁড়ো (১ চা চামচ), জিরে গুঁড়ো (১ চামচ), গরম মশলা গুঁড়ো (১ চা চামচ), হলুদ গুঁড়ো (আধা চা চামচ), ভাজা বেসন (২ টেবিল চামচ), কর্নফ্লাওয়ার (১ টেবিল চামচ), বেরেস্তা (২টি মাঝারি পেঁয়াজের), ধনেপাতা কুচি (২ টেবিল চামচ), পুদিনাপাতা কুচি (২ টেবিল চামচ ),কাঁচালঙ্কা (৪-৫টি ), লেবুর রস (১ টেবিল চামচ), কয়লা ( ১ টুকরো), ভাজার জন্য তেল, পরিবেশনের জন্য পেঁয়াজের রিং, ভাজা কাঁচালঙ্কা ও লেবুর টুকরো।

প্রদ্ধতি

প্রথমে একটি ফুড প্রসেসর বা গ্রাইন্ডারে মাটনের কিমা, চর্বি বা মাখন, আদা-রসুন বাটা, কাঁচা পেঁপে বাটা, সব মশলা, বেরেস্তা, বেসন, কর্নফ্লাওয়ার, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচালঙ্কা এবং লেবুর রস একসঙ্গে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি যেন মসৃণ ও আঠালো হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর কিমার মিশ্রণ একটি পাত্রে তুলে নিন। একটি ছোট ফয়েলের ওপর জ্বালানো গরম কয়লা রেখে তার ওপর কয়েক ফোঁটা তেল দিন। সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠতে শুরু করবে। এবার পাত্রটি ঢেকে ১৫ মিনিট রেখে দিন। এতে কাবাবে রেস্তোরাঁর মতো স্মোকি ফ্লেভার চলে আসবে। ১৫ মিনিট পর মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন। এরপর সিক বা কাঠির সাহায্যে গোল বা ডিম্বাকৃতির কাবাবের আকার দিন। আকার ঠিক হয়ে গেলে কাঠি সরিয়ে ফেলুন। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো চারদিক থেকে সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। খেয়াল রাখবেন, বেশি আঁচে ভাজলে বাইরের অংশ পুড়ে যেতে পারে কিন্তু ভেতরটা সঠিকভাবে রান্না হবে না। গরম গরম মাটন গোলা কাবাব পেঁয়াজের রিং, ভাজা কাঁচালঙ্কা, লেবুর টুকরো এবং পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন। নান, রুমালি রুটি বা পরোটার সঙ্গেও এটি দারুণ খেতে লাগে ।  

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২