বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোয় বাসি ফুল, পাতা বা অন্য কোনও উপকরণ ব্যবহার করা উচিত নয় এমন বিশ্বাস বহুদিনের। তবে নিত্যপুজোর জন্য তাই অনেকেই প্রতিদিন নতুন করে পুজোর সামগ্রী সংগ্রহ করেন। তবে শাস্ত্রীয় মতে, এমন কয়েকটি পুজোর উপকরণ রয়েছে যেগুলি এক দিন পেরিয়ে গেলেই বাসি হয়ে যায় না। নির্দিষ্ট সময় পর্যন্ত সেগুলি পুজোর কাজে ব্যবহার করা যেতে পারে।

বেলপাতা

শিবপুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলপাতা। প্রচলিত শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, বেলপাতা সাধারণত পাঁচ দিন পর্যন্ত বাসি হয় না। তাই সংগ্রহের পর কয়েক দিন পর্যন্ত তা পুজোয় ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হয়।

তুলসীপাতা

সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠানে তুলসীপাতার বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রীয় মতে, তুলসীপাতা প্রায় ১০ দিন পর্যন্ত বাসি হয় না। ফলে প্রতিদিন নতুন করে তুলসীপাতা সংগ্রহ করা সম্ভব না হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে রাখা তুলসীপাতা ব্যবহার করা যেতে পারে বলে বিশ্বাস।

পদ্মফুল

দেবদেবীর পুজোয় পদ্মফুলের ব্যবহার বহুল প্রচলিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পদ্মফুল প্রায় তিন দিন পর্যন্ত বাসি হয় না। অর্থাৎ কেনার দিন পেরিয়ে গেলেও তিন দিনের মধ্যে তা পুজোয় ব্যবহার করা যেতে পারে।

গঙ্গাজল

হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে গঙ্গাজলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অন্যান্য পুজোর সামগ্রীর তুলনায় গঙ্গাজল দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় বলে শাস্ত্রীয় বিশ্বাসে উল্লেখ রয়েছে। প্রচলিত মতে, এক বার সংগ্রহ করা গঙ্গাজল এক বছর পর্যন্ত বাসি হয় না।

দুর্বা

গণেশপুজো-সহ বিভিন্ন ধর্মীয় আচারে দুর্বার ব্যবহার রয়েছে। শাস্ত্রীয় মতে, দুর্বা আড়াই দিন পর্যন্ত বাসি হয় না। তাই সংগ্রহের পর এই সময়সীমার মধ্যে তা পুজোয় ব্যবহার করা যেতে পারে বলে বিশ্বাস করা হয়।পুজোর উপকরণ নিয়ে বিভিন্ন সম্প্রদায় ও আচারভেদে নিয়মের পার্থক্য থাকতে পারে। তাই কোনও নির্দিষ্ট মন্দির বা পারিবারিক আচারে আলাদা বিধি থাকলে সেই নিয়মই অনুসরণ করা উচিত। উপরের তথ্যগুলি প্রচলিত শাস্ত্রীয় বিশ্বাসের ভিত্তিতে দেওয়া।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২