ফ্রিজে রাখছেন পনির? এই ভুলেই ২ দিনেই নষ্ট হতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে পনির কিনে এনে ফ্রিজে রাখেন? রান্নার আগে দেখা যায় পনির শক্ত হয়ে গিয়েছে। আসলে পনিরের মতো তাজা দুগ্ধজাত খাবার ঠিকভাবে সংরক্ষণ না করলে দ্রুত গুণমান নষ্ট হতে পারে। তাই ফ্রিজে রাখার সময় কয়েকটি সহজ নিয়ম মেনে চলা জরুরি।

কেন এই সমস্যা হয়?

কিছু ক্ষেত্রে পনির দীর্ঘসময় ব্যাবহারের জন্য ফ্রিজারে রাখা যায়। তবে ফ্রিজারে রাখলে পনিরের টেক্সচারে পরিবর্তন আসতে পারে। তাই অল্প কয়েক দিনের মধ্যে রান্না করার পরিকল্পনা থাকলে সাধারণ ফ্রিজেই সঠিকভাবে সংরক্ষণ করা বেশি সুবিধাজনক। পনিরের নরমভাব বজায় রাখার ক্ষেত্রে আর্দ্রতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চাপ দিয়ে বা দীর্ঘসময় শুকনো অবস্থায় রাখলে পনির শক্ত হয়ে যেতে পারে। তাই বাজার থেকে কেনা হোক বা বাড়িতে তৈরি সঠিকভাবে প্যাক করে, প্রয়োজনমতো ঠান্ডা জলে রেখে ফ্রিজে সংরক্ষণ করলেই পনিরের টেক্সচার অনেকটাই ভাল রাখা সম্ভব।

কীভাবে সংরক্ষণ করবেন?

পনিরকে সরাসরি ফ্রিজের ঠান্ডা বাতাসের সংস্পর্শে রাখলে তা দ্রুত শুকিয়ে শক্ত হয়ে যেতে পারে। নরম রাখতে পনিরকে পরিষ্কার পাত্রে রেখে ঠান্ডা জলে ডুবিয়ে ফ্রিজে রাখার পরামর্শ দেওয়া হয়। রান্নার আগে সেই জল ফেলে দিয়ে পনির ভালভাবে ব্যবহার করা যায়। পনির সংরক্ষণের ক্ষেত্রে পরিষ্কার, ঢাকনাযুক্ত পাত্র ব্যবহার করা ভাল। প্যাকেট খোলার পর অব্যবহৃত পনির খোলা অবস্থায় ফ্রিজে না রেখে ভালভাবে ঢেকে রাখলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কমে। 

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের