কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করেছে। ১৭ অক্টোবর পর্যন্ত সূর্য এই রাশিতেই থাকবে। তবে কাকতালীয়ভাবে, বর্তমানে কন্যায় বুধও অবস্থান নিয়েছে। সুতরাং কন্যায় প্রবেশের ফলে বুধের সঙ্গে সূর্যের সংযোগ ঘটেছে এবং বুধাদিত্য রাজযোগ গঠন করেছে। এই যোগ আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হবে। তাই এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ সুযোগ আসবে। কর্মসংস্থান, ব্যবসা এবং আর্থিক দিকে লাভবান হবে। তাঁরা কারা? জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যের গোচর এবং বুধাদিত্য যোগের প্রভাবে মেষ, কর্কট, তুলা এবং বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক দিক উন্নত হবে।

মেষ রাশিঃ এই রাশির জাতকরা সূর্যের কন্যায় গোচরের ফলে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। এই সময় চাকরি পরিবর্তনের কথা ভাবলেও সময় অনুকূল থাকবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, যা আপনার কেরিয়ারের অগ্রগতিতে সাহায্য করবে। এই সময়ে কোনও পুরনো বা থেমে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বসের সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন।

কর্কট রাশিঃ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই গোচর শিক্ষা ও কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। জাতা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সুখবর পাবেন। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। পরিবারের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে।

তুলা রাশিঃ তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই গ্রহের গোচর কর্মজীবনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ইতিবাচক ফল দেবে। যারা ব্যবসায় আছেন, তাদের নতুন মানুষের সঙ্গে আলাপ লাভজনক হবে। এই সময়ে আপনি কোনও পুরনো প্রকল্প বা অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে, তাড়াহুড়ো না করে যেকোনও বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক ভালভাবে পর্যবেক্ষণ করে নিতে হবে।

বৃশ্চিক রাশিঃ সূর্যের গোচরের ফলে আর্থিক পরিবর্তন হবে। আয় বাড়ার নতুন পথ খুলে যাবে। চাকরির পদ বা দায়িত্বে পরিবর্তন আসবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও লাভের নতুন সুযোগ পাবেন। পরিবার সম্পর্কিত কিছু সুখবর পেতে পারেন। তবে, এই সময়ে বড় খরচগুলি নিয়ন্ত্রণে রাখাই ভাল হবে। 

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন