রহস্যে মোড়া মন্দিরভ্রমণ: বিশ্বাস, ইতিহাস আর বিস্ময়ের অনন্য যাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃভারতের মন্দির মানেই কেবল ভক্তিস্থান নয় ,যেন সময়ের ভাঁজে লুকিয়ে থাকা গল্প, রহস্য আর বিস্ময়ের জীবন্ত জাদুঘর। পাহাড়, সমুদ্র, জঙ্গল কিংবা শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই মন্দিরগুলো শুধু স্থাপত্য নয়, বহন করে হাজার বছরের বিশ্বাস, কিংবদন্তির  সব কাহিনি।

বৃহদেশ্বর মন্দির

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত বৃহদেশ্বর মন্দির যেন স্থাপত্য বিস্ময়ের  অনন্য প্রতীক। চোল সম্রাট রাজা চোল প্রথমের তৈরি এই মন্দির শুধু তার বিশালতা দিয়েই নয়, এক অনন্য রহস্যের জন্যও বিখ্যাত। বলা হয়, মন্দিরের বিশাল বিমানা বা গম্বুজের ছায়া মাটিতে পড়ে না।সূর্যের আলো যতই বদলাক, এই রহস্যময় বৈশিষ্ট্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। এই মন্দিরে দাঁড়ালে মনে হয়, মানুষের সৃষ্টি কতটা অসাধারণ হতে পারে আর সেই সঙ্গে কতটা অজানা থেকে যায়।

কর্ণি মাতা মন্দির

রাজস্থানের বিকানেরে অবস্থিত কর্ণি মাতা মন্দির একেবারেই আলাদা অভিজ্ঞতা দেয়।  এখানে হাজার হাজার ইঁদুর অবাধে ঘোরাফেরা করে,এদের বলা হয় ‘কাবা’। বিশ্বাস করা হয়, এরা আসলে ভক্তদের পুনর্জন্ম। মন্দিরে প্রবেশ করলে আপনার পায়ের ওপর দিয়ে ইঁদুর চলে গেলে সেটাকে সৌভাগ্যের লক্ষণ ধরা হয়।

কামাখ্যা মন্দির

অসমের গৌহাটিতে পাহাড়ের ওপরে অবস্থিত কামাখ্যা মন্দির ভারতীয় আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। এই মন্দিরে দেবীকে নারীশক্তির প্রতিরূপ হিসেবে পূজা করা হয়। প্রতিবছর অম্বুবাচী মেলার সময় বিশ্বাস করা হয়, দেবী ঋতুমতী হন এবং সেই সময় মন্দির কয়েকদিনের জন্য বন্ধ থাকে। এই আচার শুধুই ধর্মীয় নয়, এটি নারী শরীর ও প্রকৃতির এক গভীর সংযোগের প্রতীক।

বীরভদ্র মন্দির

অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীতে অবস্থিত বীরভদ্র মন্দির যেন প্রকৌশলের এক বিস্ময় । এখানে একটি স্তম্ভ আছে, যা মাটিতে স্পর্শ না করেই ঝুলে রয়েছে যেন মাধ্যাকর্ষণকে অস্বীকার করছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্তম্ভ দাঁড়িয়ে আছে।

পদ্মনাভস্বামী মন্দির

কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত পদ্মনাভস্বামী মন্দির শুধু আধ্যাত্মিকতার জন্য নয়, বিশ্বের অন্যতম ধনী মন্দির হিসেবেও পরিচিত। এর ভল্ট বা গোপন কক্ষগুলোর মধ্যে একটির দরজা ‘ভল্ট বি’আজও খোলা হয়নি। প্রচলিত ধারনা অনুযায়ী,এটি খুললে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। এই রহস্যই মন্দিরটিকে আরও গভীর করে তোলে যেন জানার মাঝে এক অন্ধকার দরজা।

কৈলাস মন্দির

মহারাষ্ট্রের এলোরায় অবস্থিত কৈলাস মন্দির মানব সভ্যতার এক অনন্য নিদর্শন। একটি মাত্র পাথর কেটে তৈরি এই বিশাল মন্দির ভাবতেই অবাক লাগে, কীভাবে হাজার বছর আগে এমন নিখুঁত কাজ সম্ভব হয়েছিল।এখানে দাঁড়ালে মনে হয়, মানুষ শুধু নির্মাণ করেনি ,সে যেন পাথরের ভেতর প্রাণ সৃষ্টি করেছে।

এই সব মন্দিরগুলিতে শুধু ধর্মীয় অনুভূতির মধ্যে আটকে  থাকে না,এগুলো আমাদের কৌতূহল জাগায়, বিস্মিত করে, আর ভাবায়। কোথাও বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে না, কোথাও ইতিহাস হারিয়ে যায় কিংবদন্তির ভিড়ে, আবার কোথাও বিশ্বাস সব যুক্তিকে ছাপিয়ে এই মন্দিরগুলো সেই কাহিনীর দরজা খুলে দেয়, যেখানে বাস্তব আর অলৌকিক একসঙ্গে মিশে যায়।

 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫