মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিন্দু ধর্মে রাস পূর্ণিমা তিথির বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। এই পবিত্র দিনে ভক্তরা গঙ্গাসহ বিভিন্ন পবিত্র নদীতে স্নান করেন, মন্দিরে পুজো দেন, প্রদীপ জ্বালান এবং দুস্থদের দান-ধ্যান করেন। এর নেপথ্যে রয়েছে দেবাদিদেব মহাদেবের এক অলৌকিক বিজয়গাথা।

পৌরাণিক কাহিনী অনুসারে, মহাদেবের পুত্র কার্তিকেয় একবার তারকাসুর নামক এক পরাক্রমশালী অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তারকাসুরের তিন পুত্র তারকাক্ষ, কমলাক্ষ এবং বিদ্যুন্মালী ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে।দেবতাদের পরাজিত করতে এই তিন ভাই ব্রহ্মাকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করে। তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দেখা দিলে তারা অমরত্বের বর চায়। কিন্তু ব্রহ্মা অমরত্ব দিতে অস্বীকার করে অন্য কোনো বর চাইতে বলেন।তখন চতুর অসুর ভ্রাতৃত্রয় নিজেদের জন্য সোনা, রুপো ও লোহার তৈরি তিনটি চলমান নগর নির্মাণের বর চায়, যাতে তারা অবাধে ত্রিভুবন বিচরণ করতে পারে। পাশাপাশি তারা শর্ত দেয় যে, এক হাজার বছর পর এই তিনটি নগর যখন এক সরলরেখায় আসবে, তখন কেবল সেই দেবতাই তাদের বধ করতে পারবেন, যিনি একটিমাত্র বাণে তিনটি নগরকেই ধ্বংস করতে সক্ষম হবেন। ব্রহ্মার বর লাভের পর তারকাক্ষ সোনার, কমলাক্ষ রুপোর এবং বিদ্যুন্মালী লোহার নগর লাভ করে। তাদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে দেবতারা শেষ পর্যন্ত মহাদেবের শরণাপন্ন হন।

দেবতাদের দুর্দশা দেখে মহাদেব এই তিন অসুরকে বধ করার সংকল্প নেন। এই মহাযুদ্ধের জন্য এক বিশেষ দিব্য রথ প্রস্তুত করা হয়:

  • রথের চাকা: সূর্য ও চন্দ্র
  • রথের ঘোড়া: ইন্দ্র, যম, কুবের ও বরুণ
  • ধনুক: হিমালয় পর্বত
  • ধনুকের জ্যা (ছিলা): শেষনাগ

এই দিব্য রথে আরোহণ করে মহাদেব অসুরদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। দীর্ঘক্ষণ ভয়াবহ যুদ্ধ চলার পর একসময় সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয় তিনটি নগর এক সরলরেখায় চলে আসে। সুযোগ বুঝে মহাদেব তাঁর ধনুক থেকে একটিমাত্র বাণ নিক্ষেপ করেন, যা মুহূর্তের মধ্যে তিনটি নগরকেই ভস্মীভূত করে দেয়। অবসান ঘটে তিন অসুর ভাইয়ের।সেই থেকেই এই পুণ্য তিথি ‘ত্রিপুরারি পূর্ণিমা’ হিসেবে পূজিত হয়ে আসছে।

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের