নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বাইক কেনার পরিকল্পনা থাকলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। আগামী ১ জুন থেকে ভারতের বাজারে ট্রায়াম্ফের জনপ্রিয় ৩৫০ সিরিজের মোটরসাইকেলের দাম বাড়তে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। যদিও সংস্থা এখনও আনুষ্ঠিকভাবে কোনও ঘোষণা করেনি। তবে মুম্বইয়ের একটি ডিলারের তরফে জানানো হয়েছে, ট্রায়াম্ফ তাদের একাধিক মডেলের দামে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। ফলে পুরনো দামে বাইক কেনার জন্য ক্রেতাদের হাতে সময় খুবই কম।

যে মডেলগুলির দাম বাড়তে পারে, তার মধ্যে রয়েছে ট্রায়াম্ফ স্পিড টি৪, স্পিড ৪০০, স্ক্র্যাম্বলার ৪০০এক্স, স্ক্র্যাম্বলার ৪০০এক্সসি এবং থ্রাক্সটন ৪০০। বর্তমানে স্পিড টি৪ কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মডেল, যার এক্স-শোরুম দাম ১.৯৫ লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে, বাজেট সেগমেন্টের এই মডেলে তুলনামূলক কম দাম বাড়লেও প্রিমিয়াম মডেলগুলিতে বৃদ্ধি বেশি হতে পারে। আসলে, চলতি বছরের এপ্রিলেই ট্রায়াম্ফ তাদের ৪০০ সিসি লাইনআপ সরিয়ে ৩৪৯ সিসির আপডেটেড সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন যুক্ত নতুন রেঞ্জ বাজারে আনে। ইঞ্জিনের ক্ষমতা কমানোয় অনেকেই দাম কমার আশা করেছিলেন। কারণ ৩৫০ সিসির নিচে থাকলে ট্যাক্স ও জিএসটি কাঠামোয় কিছু সুবিধা পাওয়া যায়। কিন্তু সেই সাশ্রয়ের প্রতিফলন গ্রাহকদের কাছে পুরোপুরি পৌঁছয়নি।

আরও পড়ুনঃ শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

এখন যদি নতুন মূল্যবৃদ্ধির খবর সত্যি হয়, তাহলে ক্রেতাদের কার্যত ৩৫০ সিসির বাইকের জন্য আগের ৪০০ সিসির কাছাকাছি দামই গুনতে হবে। ফলে যারা ট্রায়াম্ফের নতুন রেঞ্জ কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনিও যদি কম দামে বাইক কিনতে চান এবং এই মূল্যবৃদ্ধি এড়াতে চান, তাহলে ১ জুনের আগে আপনার পছন্দের ট্রায়াম্ফ বাইকটি বুক বা কিনে নিতে পারেন।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী