কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ 5G স্মার্টফোন ব্যবহার করেন অথচ কম খরচে ভাল রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে Reliance Jio এবং Bharti Airtel-এর বেস 5G প্রিপেইড প্ল্যানের তুলনা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমানে Jio-এর ১৯৮ টাকার প্ল্যান এবং Airtel-এর ৩৪৯ টাকার প্ল্যান দুটিতেই আনলিমিটেড 5G ডেটার সুবিধা রয়েছে। তবে দাম, ভ্যালিডিটি এবং ডেটার পরিমাণে রয়েছে বড় পার্থক্য।

কম বাজেটে 5G পরিষেবা চাইলে Jio-এর ১৯৮ টাকার প্রিপেইড প্ল্যানটির কথা ভাবতে পারেন। এই প্ল্যানে প্রতিদিন ২GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাওয়া যায়। পাশাপাশি রয়েছে আনলিমিটেড 5G ডেটার সুবিধা। প্ল্যানটির ভ্যালিডিটি ১৪ দিন। শুধু তাই নয়, এই রিচার্জের সঙ্গে JioTV এবং JioAICloud-এর মতো অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। ফলে স্বল্প মেয়াদের জন্য বেশি 5G ডেটা ব্যবহার করতে চান এমন গ্রাহকদের কাছে প্ল্যানটি আকর্ষণীয় হতে পারে। অন্যদিকে Airtel-এর ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে রয়েছে ২৮ দিনের ভ্যালিডিটি। গ্রাহকরা প্রতিদিন ১.৫GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পান। এর সঙ্গেও আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে। তবে 5G ডেটার ক্ষেত্রে প্রতি ৩০ দিনে ৩০০GB-এর সীমা রাখা হয়েছে।

এই প্ল্যানের অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে ১২ মাসের Adobe Express Premium সাবস্ক্রিপশন এবং একবারের জন্য Apple Music সাবস্ক্রিপশন। দাম এবং 5G ডেটার সুবিধা বিবেচনা করলে Jio-এর ১৯৮ টাকার প্ল্যানটি অনেকটাই সস্তা। বিশেষ করে যাঁদের অল্প সময়ের জন্য বেশি ডেটা প্রয়োজন, তাঁদের জন্য এটি উপযোগী হতে পারে। অন্যদিকে, দীর্ঘ ভ্যালিডিটি এবং অতিরিক্ত ডিজিটাল পরিষেবা চাইলে Airtel-এর ৩৪৯ টাকার প্ল্যানটি বেশি সুবিধাজনক। অর্থাৎ, কম দামে 5G সুবিধা চাইলে Jio, আর দীর্ঘ ভ্যালিডিটি ও অতিরিক্ত সুবিধা চাইলে Airtel নিজের ব্যবহারের ধরন অনুযায়ী বেছে নেওয়া প্রয়োজন ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২