স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দই-সর্ষে-পোস্ত বাটায় বেগুনের ঝোল একটি অত্যন্ত সুস্বাদু বাঙালি নিরামিষ পদ। এতে প্রথমে বেগুনের টুকরোগুলি নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে হালকা সোনালি করে ভেজে নেওয়া হয় এবং পরে সরষে-পোস্ত বাটা ও টক দইয়ের গ্রেভিতে ফোটানো হয়। পাঁচফোড়নের ব্যবহার এই পদে এক খাঁটি বাঙালি স্বাদ এনে দেয়। দুপুর বা রাতের খাবারে গরম ভাত কিংবা রুটির সঙ্গে এটি পরিবেশন করতে পারেন।

উপকরণ:

বেগুন: ১টি

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

লাল লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

সর্ষে ঃ ১/২ টেবিল চামচ

পোস্ত: ১ টেবিল চামচ

সরষের তেল: প্রয়োজন মতো

পাঁচফোড়ন: ১ চা চামচ

কাঁচা লঙ্কা: ৪টি

টক দই: ১/২ কাপ

নুন: স্বাদমতো

পদ্ধতি

প্রথমে সর্ষে এবং পোস্ত সামান্য জলে প্রায় ১০ মিনিট ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে ভেজানো সর্ষে ও পোস্ত বেটে নিন। এর সঙ্গে কাঁচা লঙ্কা এবং প্রায় এক-চতুর্থাংশ কাপ জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে আলাদা সরিয়ে রাখুন। কেটে রাখা বেগুনের টুকরোগুলির উভয় পিঠে অর্ধেক পরিমাণ হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং নুন ভাল করে মাখিয়ে নিন।একটি প্যানে সামান্য তেল গরম করে বেগুনের টুকরোগুলো প্রতি পিঠ ২ থেকে ৩ মিনিট করে হালকা সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার প্যানে ১ টেবিল চামচ সরষের তেল গরম করুন। তেল গরম হলে ১ চা চামচ পাঁচফোড়ন দিয়ে কম আঁচে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করুন যতক্ষণ না ফোড়ন ফাটতে শুরু করে। এরপর প্যানে বেটে রাখা সর্ষে-পোস্তর পেস্ট, বাকি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। টক দই ভাল করে ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিন এবং মিনিট দুয়েক নেড়েচেড়ে রান্না করুন। এবার ১/২ কাপ জল ও স্বাদমতো নুন দিয়ে মাঝারি আঁচে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে আঁচ কমিয়ে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিন। কম আঁচে আরও ৭ থেকে ৮ মিনিট ঢিমে আঁচে রান্না করে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল দই-সর্ষে-পোস্ত বাটায় বেগুনের ঝোল।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী