এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরমের দিনে ঠান্ডা, হালকা আর চোখে-মুখে জল আনা কোনও ডেজার্ট খুঁজছেন? সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা জাপানি ম্যাঙ্গো স্যান্ডউইচ এখন হয়ে উঠেছে ফুড ট্রেন্ডের নতুন তারকা। জাপানের ক্যাফে সংস্কৃতিতে জনপ্রিয় এই ফলের স্যান্ডউইচ শুধু স্বাদেই নয়, তার নান্দনিক উপস্থাপনাতেও মন জয় করছে। মাত্র তিনটি উপকরণে তৈরি এই সহজ রেসিপি এখন ঘরেই বানিয়ে নেওয়া সম্ভব-যা একদিকে যেমন সুস্বাদু, তেমনই গরমের ক্লান্তি কাটানোর দারুণ উপায়।

 

View this post on Instagram

 

A post shared by Pickles & Wine | Recipes | Food | Chef (@picklesandwine)

কেন এত জনপ্রিয় এই ম্যাঙ্গো স্যান্ডউইচ?

•হালকা ও সতেজ স্বাদ: পাকা আমের প্রাকৃতিক মিষ্টতা আর ক্রিমের মোলায়েম টেক্সচার একেবারে পারফেক্ট কম্বিনেশন

•কম মিষ্টি, বেশি তৃপ্তি: অতিরিক্ত চিনি ছাড়াই মিষ্টি স্বাদ

• গরমের জন্য আদর্শ: ঠান্ডা, ফলভিত্তিক ডেজার্ট হিসেবে দুর্দান্ত

দেখতেও আকর্ষণীয়: কাটার পর সুন্দর লেয়ারিং-ইনস্টাগ্রাম-ফ্রেন্ডলি

প্রয়োজনীয় উপকরণ:

নরম স্যান্ডউইচ ব্রেড (ক্রাস্ট ছাড়া হলে ভালো)

তাজা আমের স্লাইস

হুইপড ক্রিম বা ভ্যানিলা আইসক্রিম

বানানোর পদ্ধতি:

দুটি ব্রেড স্লাইস নিন, এক পাশে ভালো করে হুইপড ক্রিম লাগান। হুইপড ক্রিম না থাকলে ভ্যানিলা আইসক্রিম সমানভাবে ছড়িয়ে দিন।তার উপর সাজিয়ে দিন আমের স্লাইস-সমানভাবে বসান । ওপর থেকে আরেকটি ব্রেড স্লাইস দিয়ে স্যান্ডউইচ তৈরি করুন। প্লাস্টিক র‍্যাপে ভালো করে মুড়ে কিছুক্ষণ ফ্রিজারে রাখুন। সেট হয়ে গেলে বের করে কেটে পরিবেশন করুন. ঠান্ডা, ক্রিমি আর ফলের মিষ্টতায় ভরপুর এই ম্যাঙ্গো স্যান্ডউইচ একবার খেলে বারবার বানাতে ইচ্ছে হবেই।

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়