হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুটির সকালের জলখাবার মানেই অনেক বাঙালি বাড়িতে লুচি আলুর দম। কিন্তু বাড়িতে বানানো লুচি অনেক সময় শক্ত হয়ে যায় বা ঠিকমতো ফোলে না। অথচ কয়েকটি সহজ কৌশল মেনে চললেই হালুইকরের মতো ফুলকো, নরম ও খাস্তা লুচি বানানো সম্ভব।

উপকরণ

২ কাপ ময়দা, ১ টেবিলচামচ সাদা তেল বা ঘি , আধা চা-চামচ নুন ,সামান্য চিনি (ঐচ্ছিক) পরিমাণমতো উষ্ণ গরম জল, ডুবো তেলে ভাজার জন্য সাদা তেল।

প্রদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে ময়দা, নুন ও ঘি বা তেল ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে শক্ত কিন্তু মসৃণ ডো তৈরি করুন। ডো খুব নরম হলে লুচি ফুলবে না। ডো তৈরি হয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। এরপর ছোট ছোট লেচি কেটে সমান আকারে বেলে নিন। লুচি খুব পাতলা বা খুব মোটা করবেন না, মাঝারি পুরুত্ব রাখাই ভাল। কড়াইয়ে পর্যাপ্ত তেল ভালভাবে গরম করুন। তেল ঠিকমতো গরম হলে একটি লুচি ছেড়ে হালকা করে ভেজে দিন। এতে লুচি দ্রুত ফুলে উঠবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশও কয়েক সেকেন্ড ভেজে তুলে নিন।

গরম গরম লুচির সঙ্গে আলুর দম, ছোলার ডাল, বেগুন ভাজা, সাদা আলুর তরকারি বা সুজির হালুয়া পরিবেশন করতে পারেন। বিশেষ দিনের সকালের প্রাতরাশ কিংবা অতিথি আপ্যায়নে এই কম্বিনেশন সহজেই মন জয় করবে।

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের