Loading live market data...
Loading active stocks...
Connecting...

কবে এবছরের ফলহারিণী পুজো? কোন নিয়ম মানলেই খুলবে কপাল?

Share:

নিজস্ব প্রতিনিধি: শক্তির দেবী হিসাবে দেবী কালিকার আরাধনা করেন শাক্ত বাঙালিরা। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, তন্ত্র মতে যেসব দেব-দেবীর পুজো করা হয় তাদের মধ্যে কালীপুজো অন্যতম। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো হয়। তেমনই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি পৌরাণিক গল্প। হিন্দুমতে, বিশ্বাস করা হয় ফলহারিণী কালীপুজো করলে অশুভ শক্তির বিনাশ ঘটে। শুভফল পাওয়া যায়।

কবে ও কখন শুরু অমাবস্যা?

আগামী ১৬ মে, শনিবার ১ জ্যৈষ্ঠ ফলহারিণী কালীপুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ১৬ মে, ভোর ৫টা ১৩ মিনিটে শুরু অমাবস্যা। তিথি শেষ মধ্যরাত ১টা ৩১ মিনিট। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, অমাবস্যা তিথি শুরু ১৫ মে, শুক্রবার ভোর ৪টে ১ মিনিটে। তিথি শেষ পরদিন ১৬ মে, মধ্যরাত ১টা ৪৯ মিনিট ৪৬ সেকেন্ডে। এই পুজো পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির কোন অভাব থাকে না৷ দেবীর আশীর্বাদে ধনস্পদে ভরে থাকে সংসার৷

ফলহারিণী পুজোর নিয়ম

আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে সহজে পাওয়া যায়। ভক্তেরা বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এদিন ফুলের বদলে ফল দিয়ে কালী মূর্তিকে সাজানো হয়। এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয়। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিন। এক বছর আর ওই ফল আপনি খেতে পারবেন না। এক বছরের মধ্যে মনোস্কামনা পূরণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিন। তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিক ভাবে ওই ফল খাওয়া যাবে।

পুজোর মাহাত্ম্য

ফলহারিণী অমাবস্যার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন ভক্তিভরে মাকে ডাকলে মনের সকল ইচ্ছা পূরণ হয়। দক্ষিণেশ্বর মন্দিরে ফলহারিণী কালীপুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ, ১২৮০ বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যার রাতে সারদা মা-কে ষোড়শী রূপে পুজো করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। সেই কারণে রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপিত হয় ফলহারিণী কালীপুজো।

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

নবদ্বীপের সুনাম ধরে রাখতে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ বিধায়কের

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা

কবে এবছরের ফলহারিণী পুজো? কোন নিয়ম মানলেই খুলবে কপাল?

এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১