সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেটের অতিরিক্ত চর্বি কমানো অনেকের জন্যই এক বড় চ্যালেঞ্জ! ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম বা কঠিন ডায়েট করেও অনেক সময় আশানুরূপ ফল মেলে না। তবে প্রতিদিনের খাবার টেবিলেই যদি মিলে এর সহজ সমাধান? পুষ্টিকর, সুস্বাদু এবং কম ক্যালরির স্যুপ আপনার এই মেদ ঝরানোর প্রক্রিয়াকে দ্বিগুণ দ্রুত করতে পারে। সঠিক উপাদান দিয়ে তৈরি এক বাটি স্যুপ যেমন শরীরের বাড়তি চর্বি কমায়, তেমনি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রেখে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও দূর করে। তবে যেকোনো স্যুপ খেলেই মেদ কমবে না। এটি তৈরির উপাদানের ওপর কার্যকারিতা নির্ভর করে।

স্যুপকে স্বাস্থ্যকর ও করতে কিছু বিষয় মেনে চলতে হবে:

ক্রিম ও চিজ বর্জন করুন: চিজ ও হেভি ক্রিম বা মাখন যুক্ত স্যুপে প্রচুর ক্যালরি থাকে, যা মেদ বাড়ায়। তাই এগুলো এড়িয়ে চলুন। ডেয়ারি উপাদান ব্যবহার করতে চাইলে কম চর্বিযুক্ত ডেয়ারি অথবা আমন্ড মিল্ক বা নারকেল দুধের মতো বিকল্প বেছে নিন।

ভেজিটেবল ব্রথ ব্যবহার: স্যুপের বেস বা তরল হিসেবে সোডিয়ামের পরিমাণ কম এমন ভেজিটেবল ব্রথ বা বোন ব্রথ (হাড়ের স্যুপ) ব্যবহার করুন।

রঙিন সবজির ব্যবহার: স্যুপে প্রচুর ফাইবার ও ভিটামিনসমৃদ্ধ সবজি যেমন গাজর, ব্রকোলি, পালংশাক, ক্যাপসিকাম ও ফুলকপি যুক্ত করুন।

উপকরণ  

গাজর ৪টি (কুচি করা), পেঁয়াজ ১টি (কুচি করা), আদা (কুচি করা বা বাটা), অলিভ অয়েল (১ চা-চামচ ), ভেজিটেবল ব্রথ (৪ কাপ ), লবণ ও গোলমরিচের গুঁড়া (স্বাদমতো)।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ ও আদাকুচি দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। এবার কুচি করা গাজরগুলো দিয়ে দিন এবং ৫ মিনিট ধরে রান্না করুন। এরপর পাত্রে ভেজিটেবল ব্রথ, স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে দিন এবং মাঝারি আঁচে ২০ মিনিট ধরে মৃদু তাপে রান্না করুন।গাজর সেদ্ধ করার পর নরম হয়ে এলে গরম অবস্থায় পরিবেশন করুন পুষ্টিকর ক্যারট জিঞ্জার স্যুপ বা পুরো মিশ্রণটি ব্লেন্ডারে দিয়ে মসৃণভাবে ব্লেন্ড করে নিতে পারেন। 

 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান