লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিনা স্মার্টফোন নির্মাতা  ব্র্যান্ড  Xiaomi বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের নতুন 17T সিরিজ। এই সিরিজে এসেছে দুটি নতুন স্মার্টফোন Xiaomi 17T এবং Xiaomi 17T Pro। লাইকা টিউনড ক্যামেরা, বড় ব্যাটারি, শক্তিশালী MediaTek প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ এর মতো ফিচার নিয়ে বাজারে এসেছে এই নতুন দুটি ডিভাইস। 17T সিরিজের অন্যতম বড় আকর্ষণ হল লাইকার সহযোগিতায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। Xiaomi 17T এবং 17T Pro  দুই মডেলেই রয়েছে 50 মেগাপিক্সেলের Leica টিউনড প্রধান ক্যামেরা, 50 মেগাপিক্সেলের 5x অপটিক্যাল জুম সমর্থিত টেলিফটো সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স।

পারফরম্যান্সের জন্য Xiaomi 17T তে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8500 Ultra চিপসেট। অন্যদিকে 17T Pro তে রয়েছে আরও শক্তিশালী MediaTek Dimensity 9500 প্রসেসর। দুটি ফোনেই 12GB RAM দেওয়া হয়েছে, তবে স্টোরেজের ক্ষেত্রে Pro মডেলে সর্বোচ্চ 1TB পর্যন্ত অপশন পাওয়া যাবে। ব্যাটারির ক্ষেত্রেও নজর কেড়েছে নতুন এই সিরিজ। Xiaomi 17T তে রয়েছে 6,500mAh ব্যাটারি, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে Xiaomi 17T Pro তে দেওয়া হয়েছে বিশাল 7,000mAh ব্যাটারি, সঙ্গে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের সুবিধা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনগুলিতে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ডিসপ্লের ক্ষেত্রেও দুই মডেলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। Xiaomi 17T তে রয়েছে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করে। অন্যদিকে Xiaomi 17T Pro তে দেওয়া হয়েছে বড় 6.83 ইঞ্চির AMOLED স্ক্রিন, যেখানে সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। উভয় ডিসপ্লে-ই Dolby Vision, HDR10+ এবং উচ্চ উজ্জ্বলতার সুবিধা রয়েছে। Xiaomi 17T-এর 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য শুরু হয়েছে 749 ইউরো (প্রায় 84 হাজার টাকা) থেকে। অন্যদিকে Xiaomi 17T Pro এর বেস ভ্যারিয়েন্টের দাম 899 ইউরো (প্রায় 1.02 লক্ষ টাকা)। উল্লেখযোগ্য বিষয় হল, Xiaomi 17T খুব শিগগিরই ভারতীয় বাজারেও প্রায় ৬৫,০০০ এর মধ্যে পাওয়া যাবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আগামী ৪ জুন ভারতে Xiaomi 17T  এর আত্মপ্রকাশ হতে পারে। তবে 17T Pro এর ভারতীয় লঞ্চ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।  

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা