মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোবাইল রিচার্জের খরচ বাড়ার আশঙ্কার মধ্যেই গ্রাহকদের জন্য বড় ঘোষণা Reliance Jio-এর। ফের চালু করা হল Jio Prime Membership। এবার এককালীন ₹300 খরচ করে এই মেম্বারশিপ নিলে এক বছর পর্যন্ত নির্দিষ্ট Jio রিচার্জ প্ল্যানের বর্তমান দামেই রিচার্জ করার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, এই সময়ের মধ্যে ট্যারিফ বাড়লেও সদস্যরা তাঁদের যোগ্য প্ল্যানগুলি বর্তমান দামেই চালিয়ে যেতে পারবেন।

নতুন Jio Prime Membership-এর মূল আকর্ষণ হল এক বছরের Price Guarantee। রিপোর্ট অনুযায়ী, মেম্বারশিপ নেওয়ার পর ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত সমস্ত prepaid ও postpaid  প্ল্যানের বর্তমান দাম বজায় থাকবে। ফলে ভবিষ্যতে ট্যারিফ বাড়লেও Prime সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যানের দাম লক করা থাকবে। শুধু রিচার্জের দাম স্থির রাখাই নয়, Prime সদস্যদের জন্য থাকছে আরও কয়েকটি সুবিধা।নতুন JioHome বা JioPC কানেকশন নিলে ₹300-এর একটি cashback voucher এবং বন্ধু বা পরিবারের জন্য নতুন Jio SIM যোগ করলে আরও ₹300-এর voucher পাওয়া যাবে। পাশাপাশি নতুন Jio পণ্য, পরিষেবা ও ট্রায়ালের ক্ষেত্রে early access এবং priority customer support-এর সুবিধাও থাকছে।

বর্তমান Jio prepaid এবং postpaid গ্রাহকরা এই মেম্বারশিপ নিতে পারবেন। অন্য টেলিকম সংস্থার গ্রাহকরাও নম্বর Jio-তে port করে Prime Membership-এর সুবিধা নিতে পারবেন। MyJio App, Jio.com, Jio Store এবং অনুমোদিত Jio partner store থেকে মেম্বারশিপ নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও  জনপ্রিয় ₹299 prepaid recharge plan এই Membership নিলে চালু থাকবে। ফলে যারা নিয়মিত Jio-এর একই রিচার্জ প্ল্যান ব্যবহার করেন এবং ভবিষ্যতে ট্যারিফ বৃদ্ধির চিন্তা এড়াতে চান, তাঁদের কাছে ₹300-এর Prime Membership আকর্ষণীয় হতে পারে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২