ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাপ্তবয়স্ক অনেকেই ব্রণ ও ব্রণের দাগের সমস্যায় ভোগেন। ত্বকের অতিরিক্ত তেল, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, দূষণ এবং অনুপযুক্ত স্কিনকেয়ার রুটিনের কারণে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, হালকা ধরনের ব্রণের ক্ষেত্রে কিছু ঘরোয়া উপাদান প্রদাহ কমাতে এবং ত্বককে শান্ত রাখতে সাহায্য করতে পারে। তবে গুরুতর বা দীর্ঘস্থায়ী ব্রণের ক্ষেত্রে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

টি ট্রি অয়েল

ব্রণ কমানোর ক্ষেত্রে সবচেয়ে আলোচিত প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে অন্যতম টি ট্রি অয়েল। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে। তবে সরাসরি ত্বকে ব্যবহার না করে অবশ্যই অন্য কোনও বাহক তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা উচিত।

গ্রিন টি

গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রদাহরোধী উপাদান ত্বকের জন্য উপকারী বলে মনে করা হয়। ঠান্ডা গ্রিন টি তুলোয় ভিজিয়ে মুখে লাগানো যেতে পারে। এটি ত্বকের অতিরিক্ত তেল ও লালভাব কিছুটা কমাতে সাহায্য করতে পারে।

অ্যাপেল সাইডার ভিনেগার

অ্যান্টিবায়োটিক এই উপাদান ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ব্রণ কমায়। এক ভাগ অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে দুই ভাগ ডিস্টিলড ওয়াটার মিশিয়ে ব্রণ প্রবণ ত্বকে টোনার হিসেবে ব্যবহার করুন। সকাল ও সন্ধ্যায় প্রাকৃতিক টোনার হিসেবে বিশুদ্ধ অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারেন।

ডিমের সাদা অংশ ও মধু

ডিমের সাদা অংশ ত্বকের লোমকূপ সংকুচিত করতে সাহায্য করে, অন্যদিকে মধুতে রয়েছে জীবাণুনাশক গুণ। ডিমের সাদা অংশের সাথে মধু মিশিয়ে মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। এই মাস্কটি কার্যকরভাবে লোমকূপ সংকুচিত করে এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমিয়ে দেয়।

বরফের টুকরো

তাৎক্ষণিকভাবে প্রদাহ কমায় এবং লালচে ভাব দূর করে। একটি পরিষ্কার কাপড়ে বরফের টুকরো মুড়ে ক্ষত স্থানে কয়েক মিনিটের জন্য আলতো করে চেপে ধরুন। এই সহজ প্রতিকারটি ফোলাভাব কমায় এবং ব্রণগুলোকে কম দৃশ্যমান করে তোলে।

ঘরোয়া উপায়গুলি হালকা ব্রণের ক্ষেত্রে কিছুটা উপকার দিতে পারে, কিন্তু এগুলি কোনও ম্যাজিক সমাধান নয়। বারবার ব্রণ হওয়া, ব্যথাযুক্ত সিস্টিক অ্যাকনে বা ব্রণের গভীর দাগ থাকলে নিজে চিকিৎসা না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।

সামান্য উপকরণেই বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান

সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিন্‌হার পরিবারের সদস্যদের তলব করল ED

বয়স মাত্র ৭ মাস, কেমন দেখতে হয়েছে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান? খোলসা করলেন দাদু

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ