আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরেক রকমের স্ট্রিট ফুডের সমাহার, ঘুরে আসুন ভারতের জনপ্রিয় এই শহরগুলিতে

নিজস্ব প্রতিনিধি: স্ট্রিট ফুড খেতে কমবেশি সবাই ভালোবাসে। সেটা যদি নিজের পছন্দের খাবার হয় তাহলে তো কোনও কথাই নেই। কলকাতা সহ ভারতবর্ষের এমন বহু শহর আছে যেখানে স্ট্রিট ফুড আলাদা একটা পরিবেশ তৈরি করেছে। এই সমস্ত খাবারের স্বাদ, যা ভাবলেই জিভে জল চলে আসে আমাদের কমবেশি সবারই। উল্লেখযোগ্য বিষয় হল এমন খাবারের দাম খুবই কম হয় যা আপনি আপনার স্বল্প বাজেটের মধ্যেই খেতে পারেন। অনেকেই সেই সব শহরগুলিকে ভ্রমণের জন্য বেছে নেয় শুধুমাত্র সেখানকার জনপ্রিয় খাবারের স্বাদ নিতে। চলুন জেনে নেওয়া যাক ভারতবর্ষের এমন কিছু শহর ও সেই জায়গার বিশেষ কিছু স্ট্রিট ফুড।

১. কলকাতা
সিটি অফ জয় নামেই পরিচিত কলকাতা। এই শহরের প্রাণবন্ত আবহাওয়া ও স্মৃতির অনুভূতি আলাদা স্বস্তি দেয়। ঐতিহ্যের কলকাতায় চারিদিকে স্ট্রিট ফুডের ছড়াছড়ি। কলেজ স্ট্রিট, এসপ্ল্যানেড, গঙ্গার ঘাট, ট্রাম্প ডিপো সহ শহরের বহু জায়গায় ফুচকার দেখা মিলবেই। যা একবার মুখে দিলে আপনার স্বাদ মনে থাকবেই। পাশাপাশি আলু দিয়ে বিভিন্ন বিরিয়ানি, কাঠি রোল, চুড়মুড়, ঝালমুড়ি, আলু কাবলি, মোগলাই পরোটা, ঘুগনি তো আছেই। প্রত্যেক খাবারের দাম খুবই অল্প, সহজেই মিলবে।

২. দিল্লি
দিল্লির স্ট্রিট ফুড হরেক রকমের। বিভিন্ন ইতিহাসের সাক্ষী এই শহর। চাঁদনি চক, লজপত নগর, সেন্ট্রাল মার্কেট এমনকি মসজিদ সহ বহু এলাকার আশপাশেই খাবারের দোকানগুলি বসে। যা বছরের পর এই ধারা বহন করে চলেছে। জনপ্রিয় স্ট্রিট ফুডগুলির মধ্যে হল, ছোলে ভাটুরে, মোমো, চাট, বাটার চিকেন, জিলিপি, বিভিন্ন ধরণের কাবাব।

৩. চেন্নাই
এই শহরে পর্যটকদের যাতায়ায় লেগেই থাকে। স্থানীয় রীতিনীতি, সামাজিক সংস্কৃতি অনুসারে এখানে রাস্তার খাবার পাওয়া যায়। চেন্নাইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলি অত্যন্ত তৃপ্তিদায়ক বলেই পরিচিত। দক্ষিণ ভারতের বহু খাবারের সংমিশ্রণও আছে এখানকার খাবারে। যেমন ইডলি, ধোসা তো আছেই। তাছাড়াও বিভন্ন ধরণের স্যান্ডউইচ, সমুদ্রের কাছে হালকা লাল চা, কালাম ও কোথু পরোটা।

৪. হায়দরাবাদ
নবাবের এই শহরের আলাদা একটা মেজাজ আছে। এখানে গেলে আপনি বিশেষ অনুভূতি পাবেন। হায়দরাবাদের বিরিয়ানি, বিভিন্ন রকমের মশলাদার-মুখরোচক খাবার অত্যন্ত জনপ্রিয়। সেই সঙ্গে সামোসা, হালিম, ও সমানিয়া বিস্কুট, নিহারি, বিভিন্ন মিষ্টি। এছাড়াও এখানকার ফিরনিও অত্যন্ত সুস্বাদু হিসেবেই পরিচিত।

৫. মুম্বই
মুম্বইকে বাণিজ্য নগরীও বলা হয়। এই শহরের সঙ্গে সঙ্গে রাস্তার ধারের খাবার বেশ জনপ্রিয়। বাণিজ্যনগরী বলে পরিচিত এই শহরে প্রচুর লোক কর্মসংস্থানের জন্য যান। এছাড়াও সারাবছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। জনপ্রিয় স্ট্রিট ফুড গুলি হলো বড়া পাও, ভেলপুরি, পাও ভাজি, বিভিন্ন রকমের পানি পুরি বা গোলগাপ্পা।

৬. লখনউ
এই শহরের রাস্তার খাবার বলতে প্রথমেই বিরিয়ানির কথা মাথায় আসবে। অবশ্যই লখনউ বিরিয়ানি। গালৌটি কাবাব থেকে শুরু করে বাস্কেট চা, মিষ্টি পান, মাখন মালাই, কুলফি ও বিভিন্ন ধরনের খাস্তা এই শহরের জনপ্রিয় স্ট্রিট ফুড।

৭. অমৃতসর
ঐতিহ্যবাহী এই শহরকে একপ্রকার পর্যটন শহরও বলা যায়। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। ঐতিহাসিক স্বর্ণমন্দির অমৃতসরের বিশেষ আকর্ষণ। কুলচা, লস্যি, অমৃতসরের মাছ ভাজা, পাঁপড়, মা কি ডাল, জিলিপি এই শহরের বেশ কিছু জনপ্রিয় স্ট্রিট ফুড।

তাহলে বোঝাই যাচ্ছে ভারতবর্ষের এই শহরগুলিতে রাস্তার ধারের খাবার (Street Food) কতটা জনপ্রিয়। মন চাইলে আপনিও অবশ্য়ই স্বাদ নিয়ে আসতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

মানসিক চাপ ও মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? সমাধানের উপায় জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

একসময় ছিল শ্মশানভূমি, এখন ভিড়ে ঠাসা পর্যটনকেন্দ্র! গুজরাটের এই বিচে কী এমন রহস্য লুকিয়ে?

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

সকাল না সন্ধ্যা, কখন ব্যায়াম করলে বেশি উপকার? জানালেন ফিটনেস বিশেষজ্ঞ

ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

গরমে ইনস্টাগ্রাম ট্রেন্ডে কোল্ড কফি, ঘরেই বানান ৫টি ইউনিক ড্রিঙ্কস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ