সন্ধ্যায় মুড়ি-সিঙারা আর মুখে রুচছে না, তাহলে একটু বদল আনুন

রোজ মুড়ি শিঙাড়া আর চা খেতে খেতে একঘেয়ে হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তাই এবার অন্যরকম কিছু বানিয়ে নিন চটপট।

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজদিন সকাল এবং রাতের খাবার ছাড়াও সন্ধ্যার জল খাবারটাও সারাদিনের খাবারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার আব্দার থাকে বাচ্চা থেকে বুড়ো সব্বার। রোজ মুড়ি শিঙাড়া আর চা খেতে খেতে একঘেয়ে হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তাই এবার অন্যরকম কিছু বানিয়ে নিন চটপট। সামান্য উপকরনেই বানাতে পারেন টু ইন ওয়ান ভেটকি রোল।দেখে নিন কিভাবে বানাবেন।

উপকরণ

ভেটকি মাছের ফিলে

মাটন কিমা

আলু সেদ্ধ

নুন

চিনি

পেঁয়াজ বাটা

আদা-রসুন বাটা

কাঁচালঙ্কা বাটা

ধনেপাতা বাটা

অল্প হলুদ

পাতিলেবুর রস

চিজ

ডিম

বিস্কুটের গুঁড়ো

শুকনো লঙ্কা ভাজা

শুকনো লঙ্কা গুঁড়ো

প্রণালী

ভেটকি মাছের ফিলে পাতিলেবুর রস, ধনেপাতা বাটা, নুন, কাঁচালঙ্কা বাটা, আদা-রসুন বাটা, অল্প হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করে রেখে নিন। এরপর মাটন কিমা আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন ও চিনি দিয়ে ভাল করে কষিয়ে ম্যারিনেট করা মাছের ফিলে কিমা আলুর পুর ও চিজ দিয়ে গড়ে ডিম ও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি এই অসাধারণ একটা স্ন্যাক্সটি। এরপর পেঁয়াজের চাটনি, ধনেপাতার চাটনি বা টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

পেঁয়াজের চাটনি বানাবেন কী করে,, 

প্রথমে পেঁয়াজ কুচি করে তাতে নুন মাখিয়ে ১ ঘণ্টা কাপড়ে বেঁধে ভারী কিছু চাপা দিয়ে রেখে পাকা তেঁতুল, নুন, চিনি দিয়ে মাখিয়ে নিলেই তৈরি চাটনি। আর ধনেপাতার চাটনি বানাতে প্রয়োজন ধনেপাতা, রসুন, নুন ও পাতিলেবুর রস। সব একসঙ্গে মিশিয়ে তৈরি করে ফেলুন এই চাটনি। 

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল