‘আফগানি অমলেট’ আপনার সকালের ‘হেভি অ্যান্ড হেলদি’ ব্রেকফাস্ট 

সকালে সঠিকভাবে খেলে তবেই সারাদিনের কাজে মন বসবে। তাই চটজলদি বানিয়ে নিন সকালের জলখাবারে 'আফগানি অমলেট'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় বলে সকালের জলখাবার পেটপুরে খেলে তবেই সুস্থ থাকা যায়। কিন্তু আমরা তা ভুলেই যাই। প্রতিদিনের কর্মব্যস্ততায় আমাদের খাদ্যাভ্যাসে ছেদ পড়ে। মাঝে মাঝে না খেয়ে অফিস দৌড়াতেই আমরা ব্যস্ত থাকি। কিন্তু না, সকালে সঠিকভাবে খেলে তবেই সারাদিনের কাজে মন বসবে। তাই চটজলদি বানিয়ে নিন সকালের জলখাবারে ‘আফগানি অমলেট’।

উপকরণঃ

তেল- ৩ টেবিল চামচ 

আলু- ১টি (বড়) 

পেঁয়াজ কুঁচি- আধ কাপ

টমেটো কুঁচি- ১টি

নুন- স্বাদমত

গোলমরিচ- সামান্য

জল- প্রয়োজনমত

ডিম- ৫টি

কাঁচা লঙ্কা- ৩-৪ টি

লঙ্কা গুঁড়ো- সামান্য

ধনে পাতা কুঁচি- ১/২ চা চামচ

প্রণালীঃ প্রথমে আলু, পেঁয়াজ ও টমেটো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবার একটি পাত্রে তেল গরম করে তাতে একে একে আলু, পেঁয়াজ ও টমেটো দিয়ে ভালো ভাবে ভেজে নিন। ভাজা হয়ে এলে এতে স্বাদমত নুন ও গোলমরিচ যোগ করে নেড়ে নিন। খানিকক্ষণ পর এতে সামান্য জল দিয়ে ৫-৬ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। অন্য একটি পাত্রে খুব সাবধানে ডিমগুলি ভেঙে নিন। দেখবেন ডিমের কুসুমগুলি যেন অক্ষত থাকে। নাহলে রান্নার মজাটাই নষ্ট হয়ে যাবে। এবার সবজিগুলি সিদ্ধ হয়ে এলে এতে একে একে ৫টি ডিম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। মিনিট পাঁচেক পর ভালোভাবে তৈরি হয়ে এলে এতে সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, কাঁচা লঙ্কা যোগ করে ব্রেড টোস্ট বা রুটির সঙ্গে খান ‘আফগানি অমলেট’। আপনার সকালের ‘হেভি অ্যান্ড হেলদি’ ব্রেকফাস্ট।  

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক