ভারতীয়দেরও পছন্দের ভুটানের জাতীয় খাবার ‘এমা দাতশি’, কিভাবে বানাবেন জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: এমা দাতশি ভুটানের জাতীয় খাবার । ভুটানিরা এই পদ দিয়ে শুধুই ভাত   মেখে  খেতে পারে। এই পদ এখন ভারতেও জনপ্রিয়।  নেপালিরা টিংমো নামে এক ধরনের রুটির সঙ্গে এটা খান । ভুটানের ভাষায় ‘এমা’ শব্দের অর্থ হল কাঁচালঙ্কা আর ‘দাতশি’ হল চিজ। চেরা কাঁচালঙ্কা এবং চিজ, মাখন দিয়ে পদটি রান্না করা হয়।  দেখতে অনেকটা ঘন স্যুপের মতো হয়। এমা দাতশি  সহজপাচ্য । কম সময়ে সহজে রান্নাও করা যায়।  জেনে নিন কিভাবে রান্না করবেন। 

উপকরণ

৪টি হ্যালাপিনো লঙ্কা

২টি কাঁচালঙ্কা

১টি বড় পেঁয়াজ

১টি টম্যাটো

১ চা চামচ মাখন

এক কাপ চিজ়

 পেঁয়াজশাক কুচোনা

২ চামচ সাদা তেল

১ চা চামচ গোলমরিচ

নুন স্বাদমতো

প্রণালী

প্রথমে হ্যালাপিনো লঙ্কা ও কাঁচালঙ্কাগুলিকে লম্বালম্বি করে  দানা বেড়িয়ে ধুয়ে নিন। তারপর পেঁয়াজ, টম্যাটো বড় বড় টুকরো করে কেটে রাখুন। তারপর কড়ায় সাদা তেল গরম করে তাতে হ্যালাপিনো লঙ্কা, চেরা কাঁচালঙ্কা, টম্যাটো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে নিন।  লঙ্কা, পেঁয়াজ, টম্যাটো আধসেদ্ধ হয়ে এলে, ঢাকনা খুলে চিজ দিয়ে আবার ঢাকা দিয়ে বন্ধ করে দিন। কম আঁচে ভাপে রান্না হতে দিন। চিজ গলে গেলে তাতে মাখন, স্বাদমতো নুন ও গোলমরিচ দিয়ে রান্না করে উপর পেঁয়াজশাক কুচি ছড়িয়ে পরিবেশন করুন। 

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ