একঘেয়ে বাঁধাকপির তরকারি খেয়ে অরুচি? সপ্তাহান্তে স্বাদ বদলাতে বানান ‘তন্দুরি ক্যাবেজ’

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই ফুলকপি আর বাঁধাকপির রকমারি রেসিপি। বাঙালি বাড়িতে সাধারণত ২-৩ রকম রান্না হয় বাঁধাকপি দিয়ে। তবে ইচ্ছা তো হয় সাধারণ পদ ছাড়া যদি অন্য কিছু করা যায়। তেমনই এক রান্না হল ‘তন্দুরি ক্যাবেজ’ । সপ্তাহন্তে স্বাদ বদল করতে বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন এই রেসিপি।  জেনে নিন কীভাবে বানাবেন এই রেসিপি।

উপকরণ:

মাঝারি আকারের বাঁধাকপি ১টি

জল ঝরানো টক দই ১/২ কাপ

আদা-রসুন বাটা (১ টেবিল চামচ )

 বেসন (১ টেবিল চামচ)

কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো (১ চা চামচ)

 ধনে গুঁড়ো (১ চা চামচ)

 জিরে গুঁড়ো (১/২ চা চামচ)

গরম মশলা গুঁড়ো (১/২ চা চামচ)

হলুদ গুঁড়ো (১/২ চা চামচ )

 গোলমরিচ গুঁড়ো (১/৪ চা চামচ)

 কসুরি মেথি (১ চা চামচ)

লেবুর রস (১ চা চামচ)

স্বাদমতো নুন

পদ্ধতি

প্রথমে  বাঁধাকপির বাইরের শক্ত পাতাগুলো ভালো করে ছাড়িয়ে   ১ ইঞ্চি বা তার একটু বেশি পুরু স্লাইসে কেটে নিন। এরপর একটি  বড় পাত্রে জল ফুটিয়ে তাতে সামান্য নুন দিয়ে বাঁধাকপির চাকা চাকা টুকরো গুলো সেই ফুটন্ত জলে ২-৩ মিনিটের জন্য হালকা ভাপিয়ে তুলে নিন। ভালো করে জল ঝড়িয়ে নিন।  দেখবেন বাঁধাকপি   সম্পূর্ণ সেদ্ধ না হয়।  এবার

একটি পাত্রে টক দই এবং তেল ছাড়া বাকি সব মশলা মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি  করে প্রতিটি বাঁধাকপির টুকরোকে দুপাশে মশলা মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা। এই সময় এটিকে ফ্রিজে রাখুন। এবার  একটি  প্যানে তেল ব্রাশ করে মাঝারি আঁচে  মশলা মাখানো বাঁধাকপির টুকরো গুলো এ পিঠ-ও পিঠ করে ভাল করে ভেজে নিন।  প্রয়োজনে অল্প তেল দিতে পারেন। বাঁধাকপির টুকরো  পোড়া পোড়া  হলে আঁচ বন্ধ  করে উপরে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২