অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

Share:

নিজস্ব প্রতিনিধি:  অসময়ের বৃষ্টিতে বদলে যাচ্ছে আবহাওয়া। আর তার সঙ্গেই বাড়ছে সর্দি-কাশি, গলা ব্যথা ও ঠান্ডাজনিত নানা সমস্যা। অনেকেই জোর সর্দি-কাশিতে নাজেহাল, কারও আবার গলা ব্যথায় কথা বলাই কঠিন। অথচ সামনেই পুজো, আনন্দ, ঘোরাঘুরি আর উৎসবের অপেক্ষায় দিন গুনছেন সকলে। এই সময় শরীর খারাপ হলে মাটি হতে পারে পুজোর সমস্ত আনন্দ। তাই পুজোর আগে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা এবং শরীরকে সুস্থ রাখাই এখন সবচেয়ে জরুরি। শরীর ঠিক রাখতে ও গলা ব্যাথা কমাতে সকাল সন্ধ্যা পান করতে পারেন কালোজিরে-গোলমরিচের চা। জেনে নিন কীভাবে বানাবেন বিশেষ এই চা। 

উপকরণ

চা পাতা: ২ চা-চামচ

কালোজিরে: আধা চা-চামচ

গোটা গোলমরিচ: আধা চা-চামচ

আদাকুচি: এক চা-চামচের তিন ভাগের এক ভাগ

চিনি বা মধু 

জল ৪ কাপ 

পদ্ধতি 

প্রথমে গ্যাসে একটি বাটি বা চা করার পাত্রে চার কাপ জল নিন। এবার জল ফুটতে শুরু করলে তাতে দিয়ে দিন গোটা গোলমরিচ আর আদাকুচি। সেই জল ৫ মিনিট আঁচ কমিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এতে আদা ও গোলমরিচের ফ্লেভার ভাল করে বের হবে। তারপর এবার কাপ নিয়ে কাপের ওপরে ছাঁকনি রেখে তাতে চা পাতা দিয়ে উপর থেকে ফুটন্ত কালোজিরে, গোলমরিচ ও আদা দিয়ে ফোটানো জল ধীরে ধীরে ঢেলে দিন। এর পর যদি মিষ্টি পছন্দ করেন তাহলে এক চামচ চিনি বা মধু মিশিয়ে নিয়ে গরম থাকা অবস্থাতেই পান করুন। এতে গলার আরামও পাবেন এবং গলা ব্যাথা অনেকটাই কমে যাবে। কাশি থেকেও পাবেন মুক্তি। 

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা