Loading live market data...
Loading active stocks...
Connecting...

পুজোয় খিচুড়ির সঙ্গে একবার চেখে দেখুন বেগুনের এই সুস্বাদু আইটেম

Share:

নিজস্ব প্রতিনিধি :  পুজোর একদিন খিচুড়ি হবে না তা হয় না। খিচুড়ির সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ। যুগ যুগ ধরে চলে আসছে খিচুড়ির প্রচলন। খিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। তাই একদিন না হয় চাল- ডাল দিয়েই বানিয়েই নিন ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি। অন্যদিকে সঙ্গে থাকুক বেগুন ভাপা। খিচুড়ির সঙ্গে বেগুনের ঝাল ঝাল ভাপা দিয়ে দারুণ জমবে। তবে আর দেরি নয়, ঝট করে জেনে নিন তৈরির সহজ রেসিপি।বেশি সময়ও লাগে না।আবার অতিরিক্ত তেল-মশলাও ব্যবহার করতে হয় না। খিচুড়ির সঙ্গে খেতেও দারুণ লাগে।

উপকরণ : ২টি বেগুন, ২ টেবিল চামচ কালো সর্ষে, ২ টেবিল চামচ রাই সর্ষে, ২ টেবিল চামচ পোস্ত, ২-৩টি কাঁচালঙ্কা,স্বাদ অনুযায়ী লবন,সামান্য গুঁড়ো লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো, তেল, নারকেল কোরা

প্রণালী : প্রথমে বেগুন লম্বালম্বি করে পাতলা করে কেটে নিতে হবে। এবার সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা এবং সামান্য লবন দিয়ে শিলে বেটে নিন। মিহি করে বেটে নিলে খেতে ভাল লাগবে।

এবার স্টিলের টিফিন বাক্সতে সর্ষে-পোস্ত বাটা, আরও একটু লবন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার কেটে রাখা বেগুনগুলোকে দু’পিঠে ওই মিশ্রণ ভাল করে মাখিয়ে নিন। এবার উপর থেকে সর্ষের তেল, চিরে রাখা কাঁচালঙ্কা এবং কোরানো নারকেল দিয়ে বাক্সের মুখ বন্ধ করে দিন।

এবার কড়াইতে জল ফুটতে দিন। এর মধ্যে বসিয়ে দিন স্টিলের ওই টিফিন বাক্সটি। পুরো রান্নাটাই হবে ভাপে। বাক্সের উপর ভারী কিছু বসিয়ে দিতে পারলে আরও ভাল হয়। মিনিট ১৫ রেখে গ্যাস বন্ধ করে ওই অবস্থায় রেখে দিতে হবে আরও কিছু ক্ষণ। পরিবেশন করার আগে এক বার শুধু গরম করে নিলে ভাল হয়। এরপরেই রেডি বেগুন ভাপা। ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন বেগুন ভাপা।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা