জেনে নিন ডিমের চটজলদি রেসিপি ‘এগ টস’

ডিম খেতে ভালোবাসেন? ডিম দিয়ে নিত্যনতুন পদ বানাতে ভালোবাসেন? তাহলে আপনাকে আজ জানতে হবে 'এগ টস'-এর রেসিপি। স্বাদ-স্বাস্থ্য দুইই বজায় থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিম খেতে ভালোবাসেন? প্রতিদিনে বাড়ির ফ্রিজে মজুত থাকা ডিম দিয়ে নিত্যনতুন পদ নিজের মনের মত করে বানিয়ে ফেলার ভাবনাচিন্তা সারাদিন মাথায় ঘুরপাক খায়? তাহলে আপনাকে আজ জানতে হবে এই রেসিপি। তাতে স্বাদও বজায় থাকবে আর বজায় থাকবে স্বাস্থ্যও। জেনে নিন ‘এগ টস’-এর রেসিপি।

উপকরণঃ

ব্রাউন এগ – ৩-৪টি

পেরি পেরি মশলা- ১/২ চা চামচ

পেঁয়াজ কুচি- ১টি ছোট

লেবুর রস- ১ চা চামচ

গোল মরিচ গুঁড়ো- প্রয়োজন মত

মাখন- ১/২ চা চামচ

নুন- স্বাদমত

আদা বাটা- ১ চা চামচ

ধনেপাতা- ১/২ কাপ

প্রণালীঃ প্রথমে সামান্য নুন দিয়ে ব্রাউওন এগগুলি সিদ্ধ করে নিন। এরপর একটি ফ্রাইং প্যানে ১ টেবিল চামচ মাখন দিয়ে তাতে পেরি পেরি মশলা, নুন ও গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে সিদ্ধ করে রাখা ডিমগুলি অর্ধেক করে কেটে নিয়ে ১/২ চা চামচ রসুন বাটা দিয়ে ভালভাবে টস করে নিন। সমস্তটা ভালোভাবে মিশে এলে নামিয়ে উপর থেকে পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে ও সামান্য লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ‘এগ টস’। ভাত বা রুটির সঙ্গে জমে যাবে।

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক