জগদ্ধাত্রী পুজোয় পাত সেজে ওঠুক দক্ষিণী স্টাইলে

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো। সেজে উঠেছে মা। আর এইসময় ভালমন্দ তো হবেই। বাঙালিরা চিরকালই ভোজনরসিক।দেশি খাবার হোক বা ভিন দেশি খাবার, স্বাদ একবার চেখে দেখতেই হবে।নতুন কিছু ট্রাই করতে চান ? দক্ষিণ ভারত দিয়েই শুরু করা যাক তাহলে। ধোসা, ইডলি, অপ্পমের পাশাপাশি দারুণ জনপ্রিয় একটি পদ উত্তপম। তবে শুধু দক্ষিণেই নয়, উত্তপম চেখে দেখতে ভালোবাসেন বাঙালিরাও।চাল-ডালের ব্যাটারে পেঁয়াজ, টোম্যাটো, ধনেপাতা ইত্যাদির মিশ্রণ দিয়ে অসাধারণ স্বাদের উত্তপমকে দক্ষিণ ভারতীয় পিৎজা কিংবা প্যান কেক বলে চালিয়ে দেওয়া যায়। হরেক রকম চাটনি এবং সাম্বার দিয়ে উত্তপম খাওয়ার চল আছে। তবে জেনে নিন বানাবেন কীভাবে।

উত্তপমের উপকরণ

ব্যাটারের জন্য লাগবে : ২ কাপ খোসাহীন মুগ ডাল, আধ ইঞ্চ আদা, কাঁচা লঙ্কা, ১ মুঠো কারিপাতা,জিরা, গোলমরিচ, বেসন, সুজি, দই ৩ টেবিল চামচ, স্বাদমত লবণ, চিনি, বেকিং সোডা, জল, তেল

টপিংয়ের জন্য লাগবে : এক মুঠো ক্যাপসিকাম কুচি, এক মুঠো টোম্যাটো কুচি,এক মুঠো পেঁয়াজ কুচি, এক মুঠো ধনেপাতা কুচি

নারকেল চাটনির জন্য : একটি ছোট নারকেল, এক টুকরো তেঁতুল, রোস্টেড চিনাবাদাম(খোসা ছাড়ানো)এক মুঠো, কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কারিপাতা, সামান্য জল ও স্বাদমত লবন

ফোঁড়নের জন্য লাগবে : তেল, এক চিমটে হিং, দুটি শুকনো লঙ্কা, আধ চামচ গোটা জিরা, এক চামচ গোটা সর্ষে, এক চা চামচ করে ছোলার ডাল, বিউলির ডাল ও খানিকটা কারিপাতা

প্রণালী : ডাল ভালো করে ধুয়ে নিয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে। রান্নার সময় সমস্ত জল ভালো করে ঝরিয়ে নিন। এবার মিক্সিতে ডাল, আদা কুচি, কাঁচা লঙ্কা, কারিপাতা, গোটা জিরা, গোলমরিচ, বেসন, সুজি, দই, লবণ এবং চিনি দিয়ে ভালো করে বেটে নিন। প্রয়োজনে সামান্য জল দিয়ে বাটবেন। ব্যাটারটি কিন্তু ইডলির ব্যাটারের মতো ঘন হবে। ব্যাটারটি চাপা দিয়ে আধ ঘণ্টা মতো রেখে দিন।

এই ফাঁকে নারকেলের চাটনি বানিয়ে ফেলুন।মিক্সিতে নারকেল কুচি, তেঁতুলের টুকরো, রোস্টেড চিনাবাদাম, কাঁচা লঙ্কা, কারিপাতা এবং সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিন।মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিন।

ছোট প্যানে তেল গরম করে তাতে যথাক্রমে হিং, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা সর্ষে, ছোলার ডাল, বিউলির ডাল এবং খানিকটা কারিপাতা দিয়ে দিন। সুগন্ধ উঠলে ফোঁড়নটি নারকেল বাটায় ঢেলে দিয়ে মিশিয়ে নিন।এবার মুগ ডালের ব্যাটারে খাবার সোডা ভালো করে মিশিয়ে নিন।চাটু গরম করে গোল হাতায় সাবধানে ব্যাটার ঢেলে দিন। দোসার মতো এটি কিন্তু ছড়িয়ে দেবেন না। প্যানকেকের মতো গড়ন হবে।

এবার প্যান কেকটির চারধারে তেল ছড়িয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন নীচ থেকে উত্তপম উঠে আসছে। অথচ উপরের অংশ খানিকটা কাঁচা।উপরের অংশে এবার ক্যাপসিকাম, টোম্যাটো, পেঁয়াজ এবং ধনেপাতা ছড়িয়ে দিন। এর উপরে তেল ছিটিয়ে উত্তপম উলটে দিন। দুই পিঠ ভাজা হয়ে গেলে নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করুন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল