ইফতার জমে ওঠুক জনপ্রিয় ‘শির খুরমা’ দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি :   রমজানে অনেকে মিষ্টি খেতে ভালোবাসেন, ইফতার জমে ওঠে মিষ্টিমুখ দিয়েই। তবে এই মিষ্টান্ন যেমন সুস্বাদু তেমনই খুব সহজেই বানিয়ে ফেলা যায়। অনেকে হয়তো ভাবছেন এই মিষ্টির পদ টি কি হতে পারে? হ্যাঁ আপনারা যা ভাবছেন তাই।মিষ্টান্ন পদটি’র নাম ‘শির খুরমা’। জেনে রাখা ভাল আসলে এই ‘শির খুরমা’ একটি পার্সি শব্দ। ‘শির’ শব্দের অর্থ দুধ এবং ‘খুরমা’ শব্দের অর্থ খেজুর।এটি বিভিন্ন ধরনের বাদাম পেস্তা দিয়ে বানানো হয়ে থাকে।

উপকরণ : আমন্ড, পেস্তা, কাজু, কনডেন্সড মিল্ক, খেজুর,ঘি,কেশর বাদাম

প্রনালী : প্রথমেই দু কাপ গরম জলে প্রথমে আমন্ড, পেস্তা, কাজু ভিজিয়ে নিন। ৩০ মিনিট পর তা তুলে নিন। এরপর ভেজা আমন্ড ও পেস্তা থেকে খোসা ছাড়িয়ে নিন। আর তা রেখে দিন ২ ঘণ্টা ওই একই জলে।তবে মনে রাখা প্রয়োজন,  খেজুর খুব ছোট ছোট করে কাটতে হবে। খেজুর কুচি করে কেটে নিয়ে আলাদা পাত্রে রাখতে হবে। এরপর ঘি’য়ে ভেজে নিন বাদাম, কাজু, পেস্তা।হালকা বাদামী বর্ণের হলে তুলে অন্য পাত্রে রেখে দিন। অন্যদিকে,  অল্প ঘি’য়ে ভেজে নিন খেজুর।এরপর অল্প আচেঁ সিমুই ও ভেজে নিতে হবে। ৩০ থেকে ৫০ সেকেন্ড পর তা তুলে নিতে হবে। এরপর অল্প আঁচে দুধ ফুটিয়ে ফেলতে হবে। এরপর সেই দুধে বাদাম ছড়িয়ে দিন। তবে এর জন্য ব্যবহার করুতে পারেন কনডেন্সড মিল্ক। ৩ থেকে ৫ মিনিট পর নামিয়ে নিন, এরপর দুধে দিন কেশর।রঙ পরিবর্তন হয়ে ধীরে ধীরে হলুদ বর্ণ হলে, ঘি’য়ে সামান্য কাজু ভেজে নিয়ে, শেষে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল রেডি। এরপর গরম গরম পরিবেশন করুন।এটি মূলত ঐতিহ্যবাহী উৎসবের আনন্দে, ঈদ, রমজানের ইফতারের সময় ব্যবহার করা হয়ে থাকে।ইসলামিক জনপ্রিয় একটি খাবার এই ‘শির খুরমা’।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও