হোলিতে ডিনারে রাখুন এই অভিনব চিকেন রেসিপিটি

যদিও চিকেন খাওয়ার জন্য কোনও কারনের দরকার নেই। তবুও আগামিকাল বাড়িতে সবাই থাকবে, তাই একই চিকেন কষা না বানিয়ে ইদানিং সময়ে চিকেনের একটি ভাইরাল রেসিপি চম্পারণ চিকেন বানিয়ে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই দোল, শুরু রঙের উৎসব। এদিন স্বাভাবিকভাবেই বাড়ির সকলকে একসঙ্গেই পাওয়া যাবে! তাই দুপুরে নিঃসন্দেহে ভুরিভোজ মাস্ট। রাতে ডিনারেও চাই দারুণ আইটেম। যে তালিকায় চিকেনের কোনও আইটেম থাকবে না, তা বলাই বাহুল্য! যদিও চিকেন খাওয়ার জন্য কোনও কারনের দরকার নেই। তবুও আগামিকাল বাড়িতে সবাই থাকবে, তাই একই চিকেন কষা না বানিয়ে চিকেনের একটি ভাইরাল রেসিপি চম্পারণ চিকেন বানিয়ে নিন। কীভাবে সহজেই এই রেসিপিটি বাড়িতে বানাবেন জেনে নিন।

উপকরণ

চিকেন

কাটা পেঁয়াজ

রসুন

টমেটো

সবুজ টমেটো

লেবু

কাঁচা লঙ্কা

ধনে পাতা

আলু

আদা-রসুন-কাশ্মীরি লঙ্কার পেস্ট

ভাজা মসলা (সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, মৌরি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, শুকনো মরিচ)

ঘি

সর্ষের তেল

প্রণালী

প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, রসুন, টমেটো, সবুজ টমেটো, পেঁয়াজ কাটা, লেবু এবং ভাজা মশলা একে একে দিয়ে দিন। এবার কিছুটা গরম সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার একটি পাত্রে তেল ও ঘি ভালো করে ছড়িয়ে ম্যারিনেট করা মুরগির একটি করে লেয়ার দিন। তারপর আরও কিছু ভাজা মসলা এবং নুন যোগ করে উপর দিয়ে আলু যোগ করে দিন। এবার পাত্রটি ঢেকে প্রায় ৩০-৪০ মিনিটের জন্য দমে রান্না করে ঢাকনা খুলে নামিয়ে নিন। এরপর রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল