কালীপুজোর ভোগের পাঠার মাংস নিরামিষ উপায়ে কীভাবে রাঁধবেন?

যা খিচুড়ি কিংবা লুচির বা পোলাওয়ের সঙ্গে জাস্ট জমে যাবে। এ চলুন জেনে নেওয়া যাক, কীভাবে রান্না করবেন, রইল হদিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর ভোগে অনেকেই পাঁঠার মাংস দেন। তবে ভোগের মাংসতে থাকে না কোনও পেঁয়াজ রসুন। সেই মাংস রাঁধা হয় সম্পূর্ণ নিরামিষ ভাবে। কিন্তু ভাবছেন তো, মাংস আবার নিরামিষ হয় নাকি! হ্যাঁ, পেঁয়াজ রসুন নেই বলেই এই মাংসের নাম নিরামিষ মাংস। তবে কালীপুজোর রাতে ভোগে না দিয়ে আপনি বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন এই মাংস। ভাবছেন পেঁয়াজ রসুন না দিলে মাংসের গন্ধ কাটবে না, হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে বটেই! কিন্তু আপনার ধারণাটা একেবারেই ভুল। নিরামিষ এই রান্নায় রেসিপিতে থাকবে নানান রকম বাটা আর গুঁড়ো মশলা। আর এগুলো রান্নায় যোগ দিলেই পাবেন দারুণ স্বাদ আর গন্ধ। যা খিচুড়ি কিংবা লুচির বা পোলাওয়ের সঙ্গে জাস্ট জমে যাবে। এ চলুন জেনে নেওয়া যাক, কীভাবে রান্না করবেন, রইল হদিশ।

উপকরণ 

পাঁঠার মাংস: ৫০০ গ্রাম, টক দই: ৫০ গ্রাম, এলাচ: ২টো, লবঙ্গ: ২টো, দারচিনি: ২ টুকরো (মিহি করে বাটা), তেজপাতা: ৩টে, ধনে: ৬ চামচ বাটা, জিরে: ৬ চা চামচ বাটা, পোস্ত: ৮ চা চামচ বাটা, সর্ষে: ৪ চা চামচ বাটা, হলুদ: ৪ চা চামচ, শুকনোলঙ্কা বাটা: ১ চা চামচ, নুন: স্বাদ মতো, তেল: পরিমাণ অনুযায়ী, ঘি-২ চামচ

প্রণালী

প্রথমে মাংস ভালো করে ধুয়ে মাংসের মধ্যে পরিমানমতো নুন, হলুদ ও আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন। এরপর দই দিয়ে তা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দুই ঘন্টা মতো রেখে দিতে হবে। এরপর ২ ঘন্টা পর ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোঁড়ণ দিন। এরপর ফোঁড়ন ভালো করে ভেজে তাতে শুধুমাত্র ম্যারিনেট করা মাংসের টুকরোগুলি তেলের মধ্যে ছেড়ে সেটিকে ১৫ মিনিট ভালো করে কষিয়ে নিন। এরপর ওভেনে আঁচ কমিয়ে ঘন্টা খানেক ধরে ঢেকে রেখে দিন। এক ঘন্টা পরে মাংসের মধ্যে সিদ্ধ করে রাখা আলুর টুকরো, ধনে গুঁড়ো, শুকনা লঙ্কা গুঁড়ো, হলুদ, ঘি এবং গরম করে রাখা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি নিরামিষ পাঁঠার মাংস।

 

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২