হোলিতে দারুণ পদ, কই মাছে কমলালেবুর ছোঁয়া! তেল-ঝালে মিশে একাকার

Share:

নিজস্ব প্রতিনিধি : কথাতেই আছে ‘মাছে-ভাতে বাঙালি’। ভারত হল নদীমাতৃক দেশ। তাই তো বাঙালীদের মাছের প্রতি এত ভালবাসা।মৎস ছাড়া পাত যে একেবারে অসম্পূর্ণ। সামনেই আসছে দোল। কী বানাবেন ভাবছেন ? দোলের আগে একবার ডেমো দিন। ঘরে বসেই সহজেই বানিয়ে নিন ‘কমলা কই।’ নাম শুনে ভিরমি খেলেন তো ? হ্যাঁ কমলা কই।কইয়ের সঙ্গে থাকবে কমলালবেুর ছোঁয়া।তেল-ঝাল দিয়ে রেঁধে ফেলুন কমলা কই। জানুন বানানোর সহজ পদ্ধতি।

উপকরণ : ৮ টি কমলা মাছ,২ টি টক অথবা মিষ্টি কমলালেবু, ঝালমত কাঁচালঙ্কা, ৩ টি পেঁয়াজ, আধ চা-চামচ গুঁড়ো লঙ্কা, ছোট এলাচ, এক টুকরো দারচিনি, গুঁড়ো হলুদ, রসুন বাটা, আদা বাটা, চিনি, সর্ষের তেল ও তেজপাতা

প্রণালী : প্রথমে কই মাছগুলি ভাল করে ধুয়ে-বেছে নিন। এরপর লবন, হলুদ মাখিয়ে রেখে দিন। এবার কমলালেবুর খোসা ছাড়িয়ে রাখুন, পরে কাজে লাগবে। কোয়া থেকে বীজ বার করে ফেলে দিন। আরও একটি থেকে রস নিংড়ে বার করে রাখুন। পেঁয়াজের খোসা ছাড়িয়ে দু’ভাগ করে নিন। অন্য একটি পাত্রে জল দিয়ে পেঁয়াজের টুকরোগুলি সেদ্ধ করতে দিন।সেদ্ধ করা পেঁয়াজ মিহি করে বেটে রাখুন।

এবার কড়াইতে সর্ষের তেল গরম হলে কই মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন নিন।ছোট একটি পাত্রে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা এবং সামান্য জল দিয়ে ঘন একটি মিশ্রণ বানিয়ে রাখুন। এবার মাছ ভাজার তেলে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি ফোড়ন দিন। ফোড়ন সামান্য নাড়াচাড়া করুন। তার পর তেলের মধ্যে গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিন।মশলাটা কিছু ক্ষণ কষানো হলে এবার বেটে রাখা পেঁয়াজটা দিতে দিন ওর মধ্যে।এবার ওর মধ্যে দিয়ে দিন লবন এবং চিনি।মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিন আদা বাটা।

এবার ওর মধ্যে কমলালেবুর রস অর্ধেকটা দিয়ে দিয়ে দিন। আরও কিছুক্ষণ লো ফ্লেমে বসিয়ে রাখুন। ঝোল ফুটতে শুরু করলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। মিনিট পাঁচেক অপেক্ষা করুন। ঘন হয়ে এলে বাকি অর্ধেক কমলালেবুর রস দিয়ে দিতে দিন।ব্যস রেডি কমলা কই।

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন