জ্বরের মুখে কোনও স্বাদ পাচ্ছেন না, বানিয়ে ফেলুন পাবদার বিশেষ রেসিপি

তাই এরকম মুখে রান্নাঘরে ট্রাই করুন মালাই পাবদা রান্না করতে। যা একবার খেলে মুখে স্বাদ আসতে বাধ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে কী একটা ভাইরাল জ্বর সবার ঘরে ঘরে হচ্ছে। জ্বরটা বেশি না থাকলেও মুখে স্বাদবিহীন, শরীর ম্যাজ ম্যাজ ভাব, কোনও কিছুতে মন নেই, এমন একটা উপসর্গ এই জ্বরে দেখা যাচ্ছে। এদিকে নতুন নতুন খাবার খেতে ইচ্ছে করছে। বাঙালীর আবার পাতে মাছ নাহলে চলেনা। তাই এরকম মুখে রান্নাঘরে ট্রাই করুন মালাই পাবদা রান্না করতে। যা একবার খেলে মুখে স্বাদ আসতে বাধ্য। চলুন জেনে নেওয়া যাক এই রান্নার রেসিপি। 

উপকরণ

পাবদা মাছ (৮ টুকরো-কেটে ধুয়ে পরিষ্কার করা), সর্ষে বাটা (১ টেবল চামচ), রসুন বাটা (আধ চা চামচ), পেঁয়াজ বাটা (আধকাপ), শুকনো মরিচ গুঁড়ো (আধ চা চামচ), হলুদ গুঁড়ো (আধ চা চামচ), ঘন নারকেলের দুধ (১ কাপ), টমেটো কুচি (১ টি), সর্ষের তেল (১/৪ কাপ), কাঁচা মরিচ (২-৩ টি), ধনেপাতা কুচি (পরিমাণ মত), নুন (স্বাদ মত)

প্রণালী

প্রথমে মাছ নুন-হলুদ দিয়ে মেখে হালকা ভেজে তুলে রাখুন। অন্য একটি প্যানে তেল গরম করে বাটা পেঁয়াজ ও রসুন দিয়ে ভাজুন। সর্ষে বাটা, মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিনে। সামান্য কষিয়ে নারকেলের দুধ দিন। ফুটে উঠলে ভাজা মাছ ও নুন দিন। ঝোল শুকিয়ে অর্ধেক হলে টমেটো কুচি ও কাঁচা মরিচ দিন। ঢেকে মিনিট পাঁচেক রান্না করুন। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে সাজিয়ে পরিবেশন করুন। 

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য় সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর