উইকেন্ডে কী রাঁধবেন ভাবছেন! গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে জাস্ট জমে যাবে ‘ইলিশ পাতুরি’

তবে ইলিশের রান্নার মধ্যে কখনও 'ইলিশ পাতুরি' রান্না করেছেন? চলুন জানিয়ে দেওয়া যায় এই রান্নার পদ্ধতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে বর্ষাকাল। আর বর্ষা মানেই গঙ্গায় মাছের রাজা ইলিশের সমাহার। ইলিশ দিয়ে অনেক পদ রান্না করা যায়। যদিও ভাজা ইলিশ থেকে ঝোল ইলিশ সবেতেই ইলিশ রসনাতৃপ্তি দেয়। তবে ইলিশের রান্নার মধ্যে কখনও ‘ইলিশ পাতুরি’ রান্না করেছেন? চলুন জানিয়ে দেওয়া যায় এই রান্নার পদ্ধতি।

উপকরণ (৪ জনের জন্যে)

৪ পিস ইলিশ মাছের টুকরো বড়ো করে কাটা (ওজনে ৩৫০ থেকে ৪০০ গ্রাম), ৩ টেবিল চামচ কালো সরষে, ৩ টেবিল চামচ সাদা সরষে, ৪ টেবিল চামচ নারকেল কোরানো, ৬ টি কাঁচা লঙ্কা, ৫ টেবিল চামচ সরষের তেল ১/২ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ৪ টি বড়ো সাইজের কলা পাতার টুকরো, একটি মোটা সুতির সুতা।

প্রণালী

মাছের টুকরো গুলি পরিষ্কার করে ধুয়ে, জল ঝরিয়ে, একটি পাত্রে নিয়ে, পরিমাণ মতো নুন ও ১/২ চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে, ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর সাদা সরষে, কালো সরষে, নারকেল কোরা, ২ টি কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো দিয়ে, একেবারে মিহি করে বেটে নিন। বেটে নেওয়া মশলা একটি পাত্রে ঢেলে এরমধ্যে চার টেবিল চামচ সরষের তেল খুব ভালো করে মিশিয়ে নিন। এবার এই মশলার মধ্যে, নুন ও হলুদ মাখানো মাছ গুলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। নুন এবং ঝাল, যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। প্রয়োজনে ১/২ টেবিল চামচ গুঁড়ো লঙ্কা মেশানো যেতে পারে। তবে সরষে ও কাঁচা লঙ্কার ফ্লেভারে, ইলিশ এক অপূর্ব মাত্রা পায়। এবার এই মশলা মাখানো মাছ গুলি ১৫ থেকে ২০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এই সময়ে গ্যাস ওভেন জ্বালিয়ে একটি চাটু বসিয়ে, পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে, কলাপাতা খুব ভালো করে সেকে নিতে হবে। তবে কলাপাতা সেকে না নিলে, ছিঁড়ে যাবে। কলাপাতা ঠাণ্ডা হলে, এরমধ্যে, ইলিশ মাছ মাখানো মশলা থেকে ১ চামচ মশলা, কলাপাতার মাঝখানে রেখে, একটি ইলিশ মাছের টুকরো এই মশলার উপর রাখতে হবে।

এবার আরও ১ চামচ মশলা মাছের উপরে দিয়ে, একটি কাঁচা লঙ্কা চিরে, এই মশলার উপর রাখতে হবে। এবার কলাপাতা সুন্দর করে মুড়ে, সুতো দিয়ে, বেঁধে দিতে হবে। একই রকম ভাবে সবকটি মাছ মুড়ে নিতে হবে। এবার ১ টি চাটু বা ছড়ানো পাত্র গরম করে, ১ টেবিল চামচ সরষের তেল গরম করে, মোড়ানো কলাপাতা গুলি দিয়ে, ৬ থেকে ৭ মিনিট ঢেকে মৃদু আঁচে রান্না করতে হবে। মাছের একপিঠ ৬ থেকে ৭ মিনিট রান্না হলে, ঢাকা খুলে অপর পিঠ উল্টে দিয়ে ৬ থেকে ৭ মিনিট রান্না করে নিলেই অপূর্ব স্বাদের ইলিশ পাতুরি একেবারে রেডি। গরম গরম ভাত বা পোলাও সঙ্গে পরিবেশন করুন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২