হোলির দিন লাঞ্চে মাটন কষার সঙ্গে রাখুন এই বিশেষ রেসিপিটি

প্রতিটা বাড়িতেই দোলের দিন কিছু অন্যরকম স্বাদের খানাপিনা চলেই, নইলে কী দোল জমবে? তাই এই বিশেষ দিনে মাটন সঙ্গে অন্য রকম পদ বানাতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কটা দিন, এরপরেই গোটা দেশ মেতে উঠবে পবিত্র দোল যাত্রায়। আর প্রতিটা বাড়িতেই দোলের দিন কিছু অন্যরকম স্বাদের খানাপিনা চলেই, নইলে কী দোল জমবে? তাই এই বিশেষ দিনে মাটন সঙ্গে অন্য রকম পদ বানাতে পারেন। যেমন ধরুন রাজমা পোলাও। কীভাবে বানাবেন। রইল উপকরণ ও প্রনালী।

উপকরণ

বাসমতী চাল (২ কাপ) (ঘণ্টাখানেক ভেজানো)
রাজমা (সারারাত ভিজিয়ে রাখা) (আধ কাপ)
তেজপাতা (২টি)
গোটা জিরে (১ চামচ)
পেঁয়াজ কুচানো (১টি)
বেটে নেওয়া পেঁয়াজ (১টি)
আদা-রসুন বাটা (১ চামচ)
টমেটো পিউরি (আধ কাপ)
লাল লঙ্কা বাটা (১ চামচ)
হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো (১ চামচ)
গরম মশলা (১ চামচ)
ঘি (৩ চামচ)
ধনেপাতা কুচি (আধ কাপ)
গরমজল (৩ কাপ)
নুন

প্রণালী

প্রথমে প্রেসার কুকারে তিন কাপ জল ও রাজমা দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও নুন দিয়ে সেদ্ধ করে নিন। এরপর রাজমা ও মশলা জল আলাদা করে রাখুন। এরপর অন্য পাত্রে ঘি গরম করে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দিন। ফুটতে শুরু করলে তাতে আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, হলুদ এবং জিরে গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে ভাজুন। এরপর মশলা থেকে তেল বেরতে শুরু করলে রাজমা দিয়ে দিন। এরপর গরম মশলা মিশিয়ে পাঁচ মিনিট রান্না করুন। এবারে জল ঝরানো ভেজানো চাল দিয়ে খুব সাবধানে চালের সঙ্গে সবকিছু মিশিয়ে নিন। এরপর সরিয়ে রাখা পেঁয়াজ সেদ্ধ জলটা মিশিয়ে নুন দিয়ে দিন। এবার পুরোদমে রান্না করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও