ঈদের দিনে গৃহিণীর রসুইঘর ব্যস্ত থাকুক এই ৪ টি পদে

কেটে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে এগুলো ফুলে উঠলে ফ্রাইপ্যানে তেল গরম করে ডোনাটগুলো ভেজে নিন। এর ভাজা ডোনাটগুলো চকলেট মেখে পরিবেশন করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদের দিনে ব্যস্ত থাকুক গৃহিণীর রসুইঘর। এবার ঈদে অতিথি আপ্যায়নে কিংবা পরিবারের সদস্যদের জন্য কী কী রান্নার আয়োজন করবেন, ভেবে রেখেছেন! না ভেবে থাকলে ঈদের দিনের রান্নাঘরে যোগ করুন চারটি পদ। জেনে নিন চারটি রেসিপি-

নারকেল পোলাও

উপকরণ

বাসমতী চাল ২ কাপ

নারকেল দুধ ২ কাপ

লবণ স্বাদ মতো

চিনি আধা কাপ

দুধ ১ কাপ

কোরানো নারকেল ১-৪ কাপ কাজু-কিশমিশ-আমন্ড কুচি আধা কাপ

গরম মসলা গুড়া আধা চা চামচ

আদা কুচি ১ চা চামচ

কাঁচা মরিচ কুচি ১ চা চামচ

পরিমাণ মতো আস্ত গোল মরিচ

ছোট এলাচ

শাহিজিরা

তেজপাতা

ঘি আধা কাপ

প্রণালী

আগে থেকে চাল ভিজিয়ে রাখুন। ঘি গরম করে গোল মরিচ, ছোট এলাচ, শাহিজিরা, তেজপাতা দিয়ে ফোড়ন দিন। আদা কুচি দিয়ে জল ঝরানো চাল নাড়ুন। এরপর নারকেল দুধ, দুধ ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে চিনি, কাজু-কিশমিশ-আমন্ড কুচি, গরম মসলা গুড়ো ও কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা আঁচে রান্না করতে হবে। রান্না হয়ে গেলে কোরানো নারকেল ছিটিয়ে পরিবেশন করুন।

রসালো বিফ ভুনা

উপকরণ

গরুর মাংস ছোট করে কাটা ২ কেজি

পেঁয়াজ বাটা ১ কাপ

পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

আদা ও রসুন বাটা দেড় চা চামচ করে

গরম মসলা বাটা আধা চা চামচ

জিরা বাটা আধা চা চামচ

লাল মরিচ বাটা দেড় চা চামচ

কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টি কুঁচি করা

টমেটো পেস্ট ১ চা চামচ

লবণ স্বাদ মতো

তেল ২ টেবিল চামচ

ঘি ২ টেবিল চামচ

প্রণালী

আগে মাংস ভালো করে ধুয়ে লবণ মেখে রাখুন। হাড়িতে তেল দিয়ে একে একে সব মসলা দিয়ে কষিয়ে নিন। তেল ভেসে উঠলে মাংস দিয়ে কষাতে থাকুন। মাংস থেকে জল ছাড়লে টমেটো পেস্ট ও অল্প জল দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ঘি ছড়িয়ে বেরেস্তা, কাঁচামরিচ কুচি দিয়ে ঢেকে রাখুন। মাখোমাখো হয়ে গেলে নামিয়ে ফেলুন।

জাফরানি মাটন

উপকরণ

খাসির মাংস আধা কেজি

পেঁয়াজ চারটি

রসুন দুই কোয়া

গরম মশলা সামান্য পরিমাণ

আদা বাটা দুই চা চামচ

কাঁচা পেঁপে বাটা চার চা চামচ কাজু-পেস্তা-আমন্ড পেস্ট আধা কাপ 

জাফরান এক চিমটি 

নারকেল দুধ এক কাপ

তেল দুই টেবিল চামচ

ঘি তিন টেবিল চামচ

চিনি ও লবণ স্বাদমতো 

মরিচ গুড়ো দুই চা চামচ

প্রণালী

মাংস, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা পেঁপে ও দুই চা চামচ ঘি অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে মাংস ও জল আলাদা করে রাখুন। পেয়াজ, রসুন, আদা, কাঁচা পেঁপে ও আস্ত গরম মসলা দিয়ে পেস্ট তৈরি করুন। তেল ও ঘি গরম করে পেস্ট করা উপকরণ, কাজু-পেস্তা-আমন্ড পেস্ট, লবণ, চিনি, মরিচ গুড়ো মিশিয়ে ভাজুন। তেল ছাড়লে মাংস, জল ও নারকেল দুধ দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে জাফরান ছিটিয়ে পরিবেশন করুন।

চকো ডোনাট

উপকরণ 

দুধ আধা কাপ

চিনি আধা কাপ

লবণ এক চিমটি

ইষ্ট এক চা চামচ

ময়দা ৪ কাপ

মাখন এক কাপ

ডিম একটি

ভাজার জন্য তেল

প্রণালী

দুধ হালকা গরম করে তাতে লবণ, চিনি, ইষ্ট দিয়ে চাপ দিয়ে রাখুন। এই মিশ্রণে ময়দা মেশান। এর সঙ্গে ডিম, মাখন মিশিয়ে ভালো করে মাখুন। এবার একটি কাপড়ে মুড়িয়ে কিছুক্ষণ পর কয়েকটি ভাগে ভাগ করে মোটা করে রুটি বেলে নিন। এরপর ডোনাট কাটার দিয়ে রুটিগুলো কেটে নিন। কেটে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে এগুলো ফুলে উঠলে ফ্রাইপ্যানে তেল গরম করে ডোনাটগুলো ভেজে নিন। এর ভাজা ডোনাটগুলো চকলেট মেখে পরিবেশন করুন।

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর