আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ষায় সুস্থ থাকতে ঘরেই বানিয়ে নিন রেস্তোরাঁর স্টাইলে এই চিকেন স্যুপ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালে সংক্রমণ থেকে রেহাই পেতে স্বাস্থ্যকর খাওয়াও যেমন জরুরী। তেমন সতর্ক থাকাও জরুরি। এইসময় ঠান্ডা লাগার প্রবনতা বেশি থাকে বিশেষ করে যাঁদের ঠান্ডা লাগার ধাত আছে। এই ঠান্ডা লাগা থেকে জ্বর, গলা ব্যথা হয়েই থাকে। তাই ঘরে বসে চটজলদি বানিয়ে নিন চিকেন স্যুপ। মাথা ধরা থেকে শুরু করে গলা ব্যথায় দারুন কাজে আসবে। শরীর ও মন রাখবে চাঙ্গা। জেনে নিন রেস্তোরাঁর স্টাইলে চিকেন স্যুপ বানাবেন কীভাবে।

উপকরণ : ২৫০ গ্রাম সেদ্ধ করা চিকেন ( ছোট ছোট টুকরো করা),মাখন, জল, কুচোনো আদা, রসুন, পেঁয়াজ, গাজর, বিনস,মটরশুঁটি, সেদ্ধ করা স্যুইট কর্ন, গোলমরিচের গুঁড়ো ও লবন,ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার, সয়া সস, চিলি সস ও পাতিলেবুর রস

প্রণালী : প্রথমে ২৫০ গ্রাম চিকেন থেকে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার ১ চামচ মাখন কড়াইতে দিয়ে ওর মধ্যে মিহি করে কুচোনো ১ চামচ রসুন, আদা আর ২ চামচ পেঁয়াজ দিয়ে ভাল করে চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে।   

১ মিনিট মত রেখে চিকেনের মধ্যে লবন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও একটু ভেজে নিন। চিকেন ভাজতে ভাজতে সাদা হলে ওর মধ্যে মিহি করে কুচিয়ে নেওয়া গাজর, বিনস,মটরশুঁটি, সেদ্ধ করা স্যুইট কর্ন মিশিয়ে দিয়ে ভেজে নিতে হবে।

একটু ভাজা হলেই পরিমাণ মতো জল দিয়ে দিন। অন্তত ৩ কাপ জল মিশিয়ে দিতে হবে। মাঝারি আঁচে ৭-৮ মিনিট রান্না করে নিন। সেদ্ধ করা চিকেন এবার তুলে নিয়ে কাঁটা চামচ দিয়ে ছোট টুকরোয় ছিঁড়ে নিন।ছিঁড়ে নেওয়া চিকেন ওই স্টকের মধ্যে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো লবন দিয়ে দিন। এর সঙ্গে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন। এবার একটা বাটিতে ডিম ফুটো করে দিয়ে শুধুমাত্র তার সাদা অংশটি নিতে হবে। সাদা অংশটি এবার ফুটতে থাকা স্যুপের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিন।

এবার একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে স্যুপের মধ্যে তা মিশিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়তে থাকবেন নইলে নিচে লেগে যেতে পারে। এবার স্যুপে অর্ধেক পাতিলেবু মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। বাটিতে স্যুপ নিয়ে ওর মধ্যে ধনেপাতা, লঙ্কা কুচি, একটু সোয়া সস, টমেটো সস আর একটু রেড চিলি সস মিশিয়ে নিলেই তৈরি রেস্তোরাঁর স্টাইলে তৈরি চিকেন স্যুপ।

Published by:

Share Link:

More Releted News:

গরমে ইনস্টাগ্রাম ট্রেন্ডে কোল্ড কফি, ঘরেই বানান ৫টি ইউনিক ড্রিঙ্কস

গরমে আম দিয়ে বানিয়ে নিন ম্যাঙ্গো চিকেন স্যালাড, রইল রেসিপি

গরমে পেট ঠান্ডা রাখবে টক-ঝাল লাউয়ের চাটনি, বাড়াবে খাবারের স্বাদ

ভাপা বা মালাইকারি নয়, গরমে বানান আম-কাসুন্দি দিয়ে চিংড়ির নতুন পদ

গরমে টক ঝাল মিষ্টির দারুণ স্বাদ, ঘরেই বানান কাঁচা আমের ভেলপুরি

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ