রেস্তোরাঁয় না গিয়ে এবার বাড়িতেই বানান মখমলি র‍্যাপ চিকেন

যার ফলে টাকা নষ্ট, সময় নষ্ট। তাই এবার একটি রেসিপি বাড়িতেই রান্না করুন। যার নাম মখমলি র‍্যাপ চিকেন। রইল রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকেনের একটি অভিনব রেসিপি বাড়িতেই ট্রাই করুন। অনেকেই চিকেনের নানারকম রেসাপির জন্যে রেস্তোরাঁয় ছুটে যান। যার ফলে টাকা নষ্ট, সময় নষ্ট। তাই এবার একটি রেসিপি বাড়িতেই রান্না করুন। যার নাম মখমলি র‍্যাপ চিকেন। রইল রেসিপি।

উপকরণ

চিকেন (বোনলেস, ৫০০ গ্রাম), পেঁয়াজ বাটা (২ টেবল চামচ), রসুন বাটা (২ টেবল চামচ), লেবুর রস (১ টেবল চামচ), লঙ্কা গুঁড়ো (আধ চা-চামচ), সেদ্ধ পেঁয়াজ বাটা (৩ টেবল চামচ), কাজুবাটা (১ টেবল চামচ), কিশমিশ ও চারমগজ বাটা (১ টেবল চামচ), টকদই (৩ টেবল চামচ), গোলমরিচ (আধ চা-চামচ), মাখন (আধ টেবল চামচ), ক্রিম (২ টেবল চামচ), ছাতু (১ টেবল চামচ), সাদা তেল (২ টেবল চামচ), ডিম (২ টো), স্কিউয়ার (২ টো)।

প্রণালী

প্রথমে চিকেনটা লেবুর রস দিয়ে ৫ মিনিট রেখে তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, ১ চামচ ক্রিম দিয়ে ম্যারিনেট করে ২-৩ ঘণ্টা রেখে তারপর নুন ও ছাতু দিয়ে মেখে শিকে গেঁথে মাখন দিয়ে আগুনে সেঁকে নিন। ডিম দুটো ভাল করে ফেটিয়ে অমলেট বানিয়ে নিন। এবার প্যানে সাদা তেল সেদ্ধ পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে অল্প ভেজে তাতে সবরকম বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। কাঁচা গন্ধটা চলে গেলে যখন তেল ওপরে আসবে তখন বাকি ক্রিম দিয়ে নামিয়ে নিতে হবে। এবার চিকেনগুলো অমলেট দিয়ে র‍্যাপ করে নিয়ে প্লাটে সাজিয়ে তাঁর ওপর গ্রেভিটা দিয়ে একটু রেখে পরিবেশন করতে হবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২