ইটাচুনা রাজবাড়ির জনপ্রিয় পদটি এবার নিজের বাড়িতেই বানান

যেটি এই সময় পাওয়া যাবে বর্ধমানের ইটাচুনা রাজবাড়ি তে। খাবারটির নাম, মাছের খোসা দিয়ে কোর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকে আপনাদের জানাতে চলেছি পুরনো দিনের এক অসাধারণ রান্নার কথা। যেটি এই সময় পাওয়া যাবে বর্ধমানের ইটাচুনা রাজবাড়ি তে। খাবারটির নাম, মাছের খোসা দিয়ে কোর্মা।

উপকরণ

রুই মাছ (৫০০ গ্রাম), এলাচ (৫-৬ টি), দারচিনি (১ টুকরো), তেজপাতা (২-৩ টি), গোটা শুকনো লঙ্কা (২-৩ টি), নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, ছোটো পেঁয়াজ গোটা (৬-৭ টি), আদা বাটা (১ চা চামচ), নারকেল কোরা (৩/৪ কাপ), নারকেল দুধ (১ কাপ), চারমগজ বাটা (১ চামচ), চেরা কাঁচালঙ্কা, লেবু (১ টি), কিশমিশ (১ মুঠো), সর্ষের তেল, ঘি, রিং করে কাটা পেঁয়াজ (গার্নিশের জন্য)

প্রণালী

প্রথমে তেল গরম করে রিং করে কেটে রাখা পেঁয়াজ সোনালী করে ভেজে তুলে রাখুন। এবার মাছ ভেজে ঠাণ্ডা করে কাঁটা বেছে নিন। খেয়াল রাখবেন যাতে মাছ গুঁড়িয়ে না যায়। বাকি তেলে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন দিন। তাতে নারকেল কোরা ছাড়ুন। হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি, আদা বাটা, চিনি দিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে ভাঙা মাছের টুকরো দিন। এবার কাঁচালঙ্কা, কিশমিশ, চারমগজ বাটা দিয়ে নাড়ুন। নারকেল দুধ মেশান। নুন দিন, সিজনিং পরখ করে নিন। কম আঁচে কড়াই ঢেকে দিন। গ্রেভই কিছুটা ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। লেবুর রস মেশান। ঘি ও পেঁয়াজ ভাজা ছড়িয়ে পরিবেশন করুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২